somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুদের সারপ্রাইজ !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বান্ধবী ইভা প্রায় দশ-পনেরো দিন ধরে আমার সাথে কথা বলা বন্ধ করে ফেলছিলো ।আমি কিছু জিজ্ঞাস করলে বলতো; আমি আপনাকে চিনিনা!

আচানক ব্যাপার !আমাকে চিনেনা !

আমি বলি; ইভু !

সে বলে; আপনি আমাকে ইভু বলেন কেন?

বিরাট বড় ঘটনা ।নিশ্চয় ইভাকে আমি কিছু বলছি । সেজন্য সে আমার উপর রেগে আছে ।রেগে গেলে মেয়েরা এমন করে ।আগে জানতাম না, এখন জানি ।ভবিষ্যতে আরো অনেক কিছু জানতে হবে ।জানার কোন শেষ নেই ।কিন্তু ইভা আমার উপর... কেন রেগে আছে সেটা ধরতে পারিনা! আমি আবার ইভাকে মেসেজ করি; ইভু !
সে আবার বলে; আজব !আপনি আমাকে ইভু বলেন কেন? আমাকে শুধু আমার ক্লোজ ফ্রেন্ড ইভু বলে ডাকে ।

এবার ইভার কথায় আমি সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলাম ।লজ্জায় আমার মুখ লাল হলো ।সেই লাল এক পর্যায়ে রক্তের লালের সাথে মিশে গেলো । লজ্জার লাল+রক্তের লাল= কঠিন রাগ ।অর্থাৎ এক পর্যায়ে এই দুই লাল মিলে আমার কঠিন রাগ হলো ।আমি রাগান্নিত হলাম ।তাই ঠিক করলাম; যত দিন আমার রাগ কমবে না, ততো দিন ইভার সাথে কোন কথা বলবো না।এর পর সেকেন্ড যায়, মিনিট যায়,ঘন্টা যায় এমন কী দিন যায়; ইভার সাথে আমি কোন কথা বলিনা ।সেও বলেনা ।একদিন রাতে only me করে স্ট্যাটাস শেয়ার করলাম;মেয়েরা এত্ত নিষ্ঠুর ক্যারে?

অবশ্য তখনো আমি জানতাম না ইভা আমাকে 'সারপ্রাইজ' দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ।

তো এভাবেই যাচ্ছিলো দিন কিন্তু হঠাৎ একদিন চ্যাটে মেসেজ করলো আমার আরেক বান্ধবী, জুঁই । সুন্দর চোখের জন্য যে ক্যাম্পাসে বিখ্যাত ।যাই হোক, সে আমাকে মেসেজ করলো; দোস্ত, তোর সাথে দেখা করতে চাই!

জুঁইর মেসেজ দেখে আমার হার্ট বিট বেড়ে গেলো ।সুন্দরী মেয়েদের চাহনী কিংবা চ্যাটের নকে আমার হার্ট বিট বেড়ে যায় ।আবেগে নয়,জড়তায় ।আমি বললাম; কেন?

সে বললো; দরকার আছে!

-কিসের দরকার?

-চ্যাটে বলা যাবে না !

-একটু বল!

-তোর সেকশনের একটা ছেলে আমাকে ফলো করে ।

-তুই কী তার প্রেমে পড়ে গেছিস?

-দূর না ।সে আমাকে ডিস্টাব করে ।

কী আর করা ।আমি গেলাম তার সাথে দেখা করতে ।অবশ্য তখনো আমি জানতাম না; ইভার সাথে জোট বেধে জুঁই ও আমাকে 'সারপ্রাইজ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত'।অবশ্য তখনো আমি জানতাম না; বেগম জিয়া আর বেগম এরশাদেরও জোট বাঁধা সম্ভব!

তো জুঁইর সাথে দেখা হওয়ার পর সে আমাকে নিয়ে গেলো রেস্টুরেন্টে ।সেখানে যেয়ে আমি অবাক ।অনেকটা টিনের চালের কাকের মতো !

একটা টেবিল ।সেখানে রাখা একটা কেক ।জুঁই বসতে বললো; আমি বসলাম ।হঠাৎ চেয়ে দেখি হাসি হাসি মুখ করে ইভা আসছে । আমি টের পেলাম ইভার উপর থেকে আমার রাগ চলে গেছে ।কেন? বুঝলাম না!অবশ্য একটা জিনিস ঠিক বুঝলাম; ইভা,জুঁই, আর কেক; এই তিনটা, একটা ষড়যন্ত্রের(!) অংশ ।যে ষড়যন্ত্রের কবলে পড়লে মানুষ ধন্য হয় ।যে ষড়যন্ত্রের কবল সবার ভাগ্যে জুটে না ।ইভা,জুঁই দুজনই আমাকে জন্মদিনের উইশ করলো ।আমি অভিভূত হলাম ।এর পর তারা আমার সামনে বসলো ।আমি কেক কাটলাম ।তার পর গল্প হলো, আড্ডা হলো, খাওয়া হলো ।এবং সেই সাথে মুগ্ধও হলাম ।রুপবতী দুই টা মেয়ে আমার সামনে বসা দেখে নয়, তাদের আন্তরিকতায় ।যাই হোক, তোমরা দুই জন কেই বলি; আমাকে আমার লাইফের সবচে সুন্দর এবং স্বরণীয় দিন উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিয়ে তোদের বড় করতে চাইনা ।তবে এই টুকু বলি; পরম করুণা ময় যেনো তোদের খুব ভালো একেক টা স্বামী দেন ।যারা সব সময় তোদের কথা শুনে ।এমনকি তারা যেনো না- থাক


(এই মাসের ৫ তারিখ আমার জন্মদিন ছিল।এই লেখাটি সেদিন লিখছিলাম)
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×