সিলেটের বিখ্যাত এম সি কলেজের সামনের চায়ের স্টলে বসে চা খাচ্ছি ।এমন সময় হঠাৎ পাশে বসলেন একজন পুলিশ সদস্য ।আমি চায়ের স্টলের মালিক কে উদ্দেশ্য করে অপরিচিত পুলিশ সদস্য কে দেখিয়ে বললাম; মামা উনাকে গরম এক কাপ চা দাও!
পুলিশ সদস্য আমার কাছে থেকে অপ্রত্যাশিত খাতির পেয়ে বেশ ভড়কে যেয়ে আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই আমি বললাম; আমি আপনাদের পুরো Department এর কাছে চীর কৃতজ্ঞ ।
সাধারণতো ভড়কে গেলে মানুষ বিস্ময়ে থ হয়ে যায় ।কিন্তু এই পুলিশ সদস্য তার চেয়ে বেশ কিছু হলো । তো সেই ভরকে যাওয়া মুখ নিয়ে পুলিশ সদস্য বললো; মানে?
আমি সামন্য দার্শিনিকতার ভাব নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে সেই মানের অর্থটা বলতে লাগলাম...
তখন খুব ছোট ছিলাম । ভাত জিনিসটার প্রতি আমার খুব অনীহা ছিলো ।কোন কিছুর ভয় না দেখালে সহজে ভাত গিলতাম না ।তো প্রথম প্রথম আমাকে ভুত টুতের ভয় দেখিয়ে ভাত খাওয়ালেও এক পর্যায়ে সেটায় আর কোন কাজ হতো না ।উল্টো আমি সবাইকে ভূতের ভয় দেখাতে শুরু করলাম ।তাই এক প্রকার বাধ্য হয়ে আম্মা আমাকে পুলিশের ভয় দেখাতে শুরু করে দিলেন ।এবং সেটায় খুব কাজ হলো ।ফলাফল হিসেবে বলা যায়; প্রতিদিন প্লেট প্লেট ভাত আহার করতাম ।
কথা গুলো বলতে বলতে এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে বললাম; আপনারা না থাকলে হয়তো ছোট বেলায় আমি ভাত কমায়া খাওয়া দাওয়া করতাম ।হরলিক্স বেশ খাওয়া লাগতো ।
যাই হোক, পুলিশ আমার কথা বার্তা শুনে মু হা হা হা টাইপের হাসি দিয়ে মুখ থেকে চা ফেলে দিলো ।
ফিলিং: এইডা কিছু হইলো!
অফটপিক: পুলিশ মাইনষের কাছ থেকে টাকা নেয় ।আর আজ আমি উল্টো তাদের কাছ থেকে টাকা নিলাম ।আই মিন আমার চায়ের বিল পুলিশ দিয়েছিলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

