তখন রাত প্রায় চার টা বাজে ।নিশি কে ঘুম থেকে তুলে বললাম; নিশু তোমাকে খুব সুন্দর লাগছে!
=ঘড়িতে এখন কয়টা বাজে?নিশি বললো।
=কেন,রাত চারটা!
=এমন সময় কোন ভদ্র লোক কাউকে ঘুম থেকে তুলে এই সব আজাইরা কথা বলে?
=সরি ।
=এই তোমাকে না বলছি,কথায় কথায় সরি বলবা না!
=সরি,আর কখনো সরি বলবো না ।
=ঠিক আছে চোখ থেকে চশমা খুলে এখন ঘুমাও ।কাল তোমার অফিস আছে ।
চোখ বন্ধ করে আছি,কিন্তু ঘুম আসছে না ।মনটা হুট করে খারাপ হয়ে গেল ।আচ্ছা বাবা, আমি না হয় ভুল করে কথা গুলো বলছি, তাই বলে এভাবে অপমান করতে হবে!
=এই ঘুমায় পড়ছো?নিশি বললো।
=হুম ।
=তাহলে জবাব দিচ্ছ কী ভাবে?
=তুমি প্রশ্ন করছো তাই জবাব দিচ্ছি !
=ঠিক আছে আমার দিকে ফিরে ঘুমাও!
=না থাক ।
=ফিরো বলছি!
অনিইচ্ছা থাকা সত্ত্বেও নিশির দিকে ফিরলাম ।
=আমার উপর রাগ করছো বাপু ?নিশি বললো।
=আমি রাগ করি না !
=তাইলে মুখ প্যাঁচার মতো বানায় রাখছো ক্যান?
=আমার মুখ প্যাঁচার মতো ।
=এই তুমি এতো বোকা ক্যান? মজা করলাম, সেটা ধরতে পারলানা?
=আমি কিছু ধরতে পারি না ।
=আল্লা তাই!তো বাপু এখন আমার হাতটা ধরে আছেন ক্যান? আপনি তো কিছুই ধরতে পারেন না।
লজ্জা শরমের মাথা খেয়ে নিশির হাত ছাড়লাম ।আমার একটা বদ অভ্যাস আছে, নিশি যখন পাশে থাকে তখন ওর হাতটা শক্ত করে ধরে রাখি ।বলা যায়;একেবারেই নিজের অজান্তে!আজ ও তার ব্যতিক্রম হল না ।
এই হাতটা ছেড়ে দিলা ক্যান?নিশি বললো।
=না মানে !
=ধরো বলছি ।
আমি আবার নিশির হাত ধরলাম ।খুব শক্ত করে ।প্রিয়তমার হাত প্রেমিকরা যে ভাবে ধরে, ঠিক সে ভাবে! :-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

