somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ নিশির জন্মদিন!

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় ঢুকতে না ঢুকতে আমার ছোট্ট মেয়ে নিরি দৌড়ে এসে বললো; আব্বু আব্বু তুমি জানো,আম্মু কাঁদছে!

=মা,তোমার আম্মু কাঁদছে কেন? মুখে সামন্য চিন্তার আবহ রেখে বললাম ।

=আজ আম্মুর জন্ম দিন ।সেই কবে থেকে কেক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে ।কাঁদবে না বুঝি !

নিরির কথায় মনে পড়লো আজ নিশির জন্ম দিন ।আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবনে ছোট খাটো একটা আনন্দের দিন বলা যায় । অতচ আমার একদম মনে নেই দিনটির কথা ।তাছাড়া অফিসের যা কাজের চাপ, মনে থাকার ও কথা না ।

=কী ভাবছো আব্বু ?

=কিছু না মা!তুমি এখন ঘুমিয়ে পড়ো ।কাল তোমার স্কুল আছে ।

=ঠিক আছে আব্বু ।

নিরি আমার একমাত্র মেয়ে ।বয়স ছয় ।ভীষণ চটপটে ।ঠিক ওর মায়ের মতো ।

দরজার আড়াল থেকে দেখলাম নিশি বেডে বসে কাঁদছে ।ফর্সা মুখটা বেশ ফোলা ফোলা হয়ে গেছে ।দেখে খুব মন খারাপ হলো ।আসলে ভাগ্য ওর খারপ ।যে ভালোবাসার টানে ও আমার ঘরে এলো সেই ভালোবাসা দেয়া তো দূরের কথা; আজ কাল ওকে ঠিক মতো সময় দিতে পারি না ।কী নির্মম আমি!কী নির্মম বাস্তবতা!

যাই হোক আপাততো আমার মিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ।অবশ্য এই রকম পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণে আনতে হয় সেটা আমার ঢের ভালো জানা আছে ।কারণ জীবনে প্রায় সাত বার এই রকম পরিস্থিতি পড়েছি । এবং নিজে গুণে প্রতিবার পরিস্থিতি অনুকূলে এনেছি ।সে জন্য এই বিষয়ে অভিজ্ঞতার অন্ত নেই ।



রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে নিশিকে বললাম;নিশু বিরাট একটা সমস্যায় পড়ছি!


=আমার কোন জন্মদিনে তুমি সমস্যায় পড়ো নি,শুনি? বেশ রেগে জবাব দিলো নিশি ।

=আরে বাবা, সমস্যার কথাটা আগে শোন!

=ঠিক আছে বলো!


=অনেক ট্রাই করে বুকের ভীতর থেকে হার্ট টা বের করতে পারলাম না!

=হঠাৎ হার্ট বের করতে গেলা ক্যান?তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ, সেটা খেয়াল আছে!

=না মানে আজ তো তোমার জন্ম দিন ।ভাবলাম আমার হার্ট টা বের করে তোমাকে গিফট দিয়ে দেই ।বুঝো তো,একটাই বউ আমার ।

শেষ বাক্য টা শেষ করতে না করতে নিশি বেড থেকে উঠে এসে আমার শার্টের কলারে এক হাত চেপে ধরে অন্য হাত দিয়ে কিল-থাপ্পর শুরু করলো । একসম ক্লান্ত ও হলো!পরিশেষে পরম মমতায় আমার বুকে ও মুখ গুঁজে দিলো ।আমি স্পষ্ট বুঝতে পারলাম, কাজল হীন চোখময়ী নিশুর চোখের নোনা জলে আমার বুক ভেসে যাচ্ছে ।আচ্ছা! এতো ভালোবাসা নিয়ে আমি দাঁড়াবো কী করে ?:)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×