somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো পাঞ্জাবি

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়দিন আগে কুমিল্লায় ঢাকাগামী চলন্ত বাস থেকে পুলিশের উপর bomb নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ধরা পরা "জঙ্গি"-র স্বীকারোক্তিমূলক তথ্যানুযায়ী সেদিন রাতেই মীরসরাইয়ে পুলিশ/rab/ctu অভিযান চালিয়ে "জঙ্গি আস্তানা"-র সন্ধান পায়।

এখন, আমার পয়েন্ট, মীরসরাই-সীতাকুন্ড-মহেশখালী-বাঁশখালী-নোয়াখালী-পটুয়াখালী-খুলনা-টেকনাফসহ দেশের অসংখ্য স্থানে সুদূর অতীত হতে নির্দিষ্ট মৌসুমে ডাকাত/জলদস্যু/স্থানীয় অপরাধী/arm dealer/drug dealerদের প্রকোপ পরিলক্ষিত হয়।
Law enforcing বাহিনির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আস্তানা থেকে যা যা উদ্ধার করে, তথাকথিত "জঙ্গি আস্তানা" থেকেও সেদিন তা তা-ই উদ্ধার করা হয়।

পার্থক্য ছিল শুধু #কিছু "কালো পাঞ্জাবি"!

উল্লেখ্য এই যে, ওই ভাড়া বাসার মালিকের এবং স্থানীয় মানুষের বিবৃতি অনুযায়ী, যিনি বাসা ভাড়া নিয়েছিলেন, তিনি একজন কাপড় ব্যবসায়ী!

আমার এই status এর উদ্দেশ্য যতটা না সন্দেহ প্রকাশ, তার চেয়েও বেশি আশংকিত/আতংকিত হওয়া।
কেন?

১) একজন সাধারণ বাংলাদেশী মুসলিম পরিবারে গড়ে প্রত্যেক পুরুষের ৫টা পাঞ্জাবি থাকে। আমার তার চাইতে বেশি আছে। ঈদের, নববর্ষের, গায়ে হলুদের পাঞ্জাবিগুলি দেখে উপলক্ষ বুঝা যায়। কালো পাঞ্জাবি আছে একটি; শোকের অনুষ্ঠান যেমন জাতীয় শোক দিবস, বা, ভাষা শহীদ দিবস। সাদা কাবুলি এবং ছাই রং এর জোব্বা পরে হাঁটলে তো আফগানী জাজাবর যোদ্ধা বলেই মনে হয় নিজেকে!

২) প্রায় বেশির ভাগ বাংলাদেশী মুসলিম পরিবারে, কেউ পড়ুক বা না পড়ুক, মানুক বা না মানুক, অন্তত ১০/১৫টা ইসলামিক (জিহাদী???) বই থাকে। কুরআন, হাদিসের বিভিন্ন বই ছাড়াও, ইসলামিক এসব বইয়ের কোনটা উপহার পাওয়া, কোনটা পুরস্কার, কোনটা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। আমার তবে এই তিন ধরণের বাইরেও কিছু বই আছে। পাবলিক লাইব্রেরি থেকে এনে আর ফেরত দেওয়া হয়ে উঠেনি; কেউ আর তলবও করেনি! ৯৯% মুসলিম পরিবারে এই বইগুলি শুধু ধুলাবালির আস্তাকুঁড় ছাড়া আর কোন ভূমিকা রাখে না।

৩) জঙ্গি আস্তানা-শীর্ষক বাসা পাওয়া গেলেই আশেপাশের মানুষেরা কিছু typical বক্তব্য দেয়, যা তাদের নিজেদের ক্ষেত্রেও খাটে। যেমনঃ বিল দিতে গেলে বাইরে থেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়, ভাড়া নিজেরা নিয়ে আসে-বাসায় যেতে দেয় না, মাঝে মাঝে কিছু বাইরের যুবক আসা যাওয়া করে, ইত্যাদি ইত্যাদি। সবারই এসব সন্দেহের কথা মাথায় আসে সংশ্লিষ্ট অভিযানের পরে। তাহলে, সবার সন্দেহ থেকে মুক্তি পেতে হলে প্রত্যেকে বাসা ভাড়া নেওয়ার পরে কি ঘরের দরজাগুলি উপড়ে ফেলবে, জানালার পর্দাগুলি ছিড়ে ফেলবে, প্রতিদিন ঘরে উন্মুক্ত মিটিং-পার্টি-মেজবান রাখবে, ঘরে শুধু বৃদ্ধ/মহিলা/শিশুই থাকবে, যুবকেরা কি লিঙ্গান্তর করে যুবতী হয়ে যাবে?

--------

কয়েক মাস আগে এক বড় ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে চট্টগ্রাম থেকে দল বেঁধে মীরসরাই ঘুরতে গিয়েছিলাম আমরা ২০/২৫ জন। দিন ছিল শুক্রবার। তাও আমরা fashion-সচেতন মুসলিমেরা কেউ পাঞ্জাবির ধারেকাছে যাইনই; অনেকে ঘুরাঘুরি করতে করতে জুমার নামাযই পরে নি। সেদিন, আশ্চর্যজনকভাবে কালো পাঞ্জাবি পরে গিয়েছিলেন এক সনাতন ধর্মাবলম্বী আইনজীবি ভাই। বিশাল বপু, খোঁচা দাড়ি আর কালো পাঞ্জাবি দেখে, নিসন্দেহে, আজকের দিনে, তিনি বিশ্বের প্রথম অমুসলিম জঙ্গির উপাধি পেয়ে যেতেন!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×