somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত্বকের উপরিস্থিত জলাশয়ের পানি দিয়ে, বিদ্যুৎ ছাড়াই সেচ কাজ

২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় শাইখ সিরাজ,
আমি এখন ত্রিশোর্ধ এক প্রাপ্তবয়স্ক। সেই বাল্যকাল থেকে কার্টুন আর সিরিয়ালের পাশাপাশি বিটিভির "মাটি ও মানুষ" খুব ভালো লাগতো কেন জানি। বাংলাদেশ, পৃথিবী, তথা মানবজাতিকে বাঁচাতে কার্যকরী, যুগোপযোগী, টেকসই, ও আধুনিক কৃষিব্যবস্থার গুরুত্ব আমি অনেক আগে থেকেই বুঝতে শুরু করি।
কৃষির সাথে প্রকৌশল ও বিজ্ঞানের নানান বিষয়ের সমন্বয় করে জীবনযাপন ও জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব।

তারপরেও এদেশের শিক্ষিত সমাজ কৃষিবিমুখ, জাতীয় পলিসি বাইরে থেকে কৃষিবান্ধব মনে হলেও আদতে তা নয়।

জানিনা, আমার এই লেখা আপনার কাছে পৌঁছাবে কিনা। অনেক বিষয়েই আপনার কাছে লিখতে চাই। সময়/সুযোগ হয়ে উঠে না। আজ অনেকটা জেদের বশে লিখে ফেলছি।

আমার লেখার বিষয়: "ভূত্বকের উপরিস্থিত মানবসৃষ্ট/প্রাকৃতিক জলাশয়ের পানি দিয়ে বিদ্যুৎ ছাড়াই সেচ কাজ"।

কয়েকটি পয়েন্ট আপনার নজরে আনছি।

১) এক কেজি বোরো ধান চাষে ৩৫০০ থেকে ৪৫০০ লিটার পানি লাগে।
২) সমগ্র বাংলাদেশের মাটির নিচের পানির স্তর নেমে গিয়েছে আশংকাজনকভাবে, পানি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
৩) প্রতি গ্রীষ্মের মত এবারেও সেচের জন্য বিশেষ এবং উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ হয়েছে।
৪) সারা দেশে, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও প্রাকৃতিক সব জলাধার ভরাট করে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পস্থাপনা নির্মাণ অব্যাহত আছে।

এই ৪টি পয়েন্ট উত্থাপনের উদ্দেশ্য ছিল, সরাসরি মূল সমস্যাগুলি সবাইকে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেওয়া।

সমাধানের প্রসংগে আসি।

কৃষিতে বাংলাদেশের চেয়েও ঐতিহ্যবাহী কয়েকটি দেশ হল, চীন, ভিয়েতনাম, ভারত, ব্রাজিল, মেক্সিকো, ইত্যাদি। চীনের নাম বেশি গুরুত্বের সাথে নিব, কারণ চীন সেই হাজার হাজার বছর আগে থেকেই "ভূত্বকের উপরের পানি দিয়ে", "বিদ্যুৎ ছাড়াই", "বিশাল জনগোষ্ঠীর জন্য", "কার্যকরীভাবে", "পর্যাপ্ত" খাদ্যশস্য উৎপাদন করে আসছে!

আমাদের দেশের শাসকগোষ্ঠী যেখানে দেখেন শুধু নিজেদের সন্তোষজনক পরিসংখ্যান প্রমাণিত আপাত উন্নতির স্বরূপ, সেখানে বাকি বিশ্ব উন্নতির তথ্যের পাশাপাশি নিশ্চিত করতে চান- টেকসই উন্নতি, দুরদর্শী পদক্ষেপ, ঝুঁকি হ্রাস, সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার, শক্তির অপচয় হ্রাস, পরিবেশ দূষণ হ্রাস, সর্বোপরি মানবজাতির আসন্ন বিলোপের সময়সীমাকে দীর্ঘায়িত করতে বিশ্বের কৃষিবিদ, কৃষক, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সবাই একসাথে কাজ করে যাচ্ছেন।

অথচ, বাংলাদেশ হাঁটছে যথারীতি উল্টো পথে।

সুনির্দিষ্ট সমাধান আমি বলে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশেই অনেক যোগ্য কৃষিবিদ, কৃষক, পরিবেশবিদ, বিজ্ঞানী এবং প্রকৌশলী আহ্বান পেলেই ছুটে আসবেন। তাছাড়া, ইন্টারনেট তো আছেই। আমার মত সাধারণ মানুষও খুঁজলেই দেখতে পারে সেসব ভিডিও, ছবি, তথ্যবহুল লেখা, যেখানে ভারত ও চীনের কৃষকেরা "অনেকগুলি" পদ্ধতিতে "মাটির গভীরের পানি বিলুপ্ত না করে", "বিদ্যুৎ ছাড়াই", মাঠের পর মাঠ ফসলে ভরিয়ে দিচ্ছেন।

চাইলেই আমার মত এসব সঠিক কথা বলে ফেলা যায়।
কিন্তু, "করতে গেলেই" মুশকিল।

কারণ, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, জ্বালানী আমদানীকারক প্রতিষ্ঠান, সেচপাম্প উৎপাদন/আমদানীকারক প্রতিষ্ঠান, জলাশয় ভরাটকারী প্রতিষ্ঠান/ব্যক্তিদের সমন্বিত "মাফিয়া"-র দুর্ভেদ্য বাধা টপকে কোন মানুষের পক্ষেই এই অসাধ্যসাধন সম্ভব নয়।

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৪:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×