অনেক মেসি ভক্তরা দেখেছি কদিন ধরে বলে যাচ্ছে রোনাল্ডো এবার ফিফার ব্যালন ডি'অর পুরষ্কারটি পেলেও সেটি হবে মেসির ইনজুরিতে খেলতে না পারার কারণে।
পর্তুগালকে একাই বিশ্বকাপে নিয়ে গিয়ে আজকেও রোনাল্ডো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো ফুটবল যে খেলতে জানে সে দেশের হয়েও খেলতে জানে, দেশের মাটিতেও খেলতে পারে আবার বিদেশের মাটিতেও।
ভাল ফুটবল খেলতে পিছন থেকে জাভি ইনিয়েস্তার মত মহানায়কদের বল যোগান দেয়ার দরকার হয় না। অসাধারণ পেলেয়াররা নিজেই দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যায়। ফুটবল খেলা দেখিয়েছে পেলে ম্যারাডোনা জিদান। ওদেরকেই গ্রেট বলা যায় মেসিকে নয়। কারণ একটা বাঘ নিজের বনেও বাঘ অন্যের বনেও বাঘ।
আজকে এটুকুই। আশা করি মেসি ভক্তরা রোনাল্ডোর দেশের হয়ে খেলা ম্যাচগুলোর পারফর্মেন্স দেখে রোনাল্ডো সম্পর্কে কটুক্তি করবে। ইউরোতে পর্তুগালের হয়ে একাই লড়ে গেছিলো, যদিও কোচের বোকামীর কারণে ট্রাইবেকারে আউট হয়ে গেছিলো পর্তুগাল। কিন্তু হল্যান্ডের সাথে ম্যাচে রোনাল্ডোর খেলা http://www.youtube.com/watch?v=mmxJjQ8YA-A আজও চোখে লেগে আছে - একেই বলে দেশের জন্য খেলা। মেসির অনেক খেলাই দেখেছি, কিন্তু একাই একটা দলকে টেনে নিয়ে যাওয়া দেখতে পাইনি। জানি মেসি-ভক্তরাও মেসির খেলা এমন একটি ম্যাচ বের করতে পারবে না শত খুজেও। জিদানকেও দেখেছি অনেকবার এই ধরণের খেলা খেলতে।
গত ২ ম্যাচে ৪টি গোল করেছে পর্তুগাল ৪টিই করেছে রোনালদো। মেসি ইনজুরিতে না থাকলে রোনাল্ডো ৪ গোল দিতে পারতো না। এবছরের ৬৬ গোল এসেছে মেসির ইনজুরির কারণেই। এবার রোনাল্ডো বেলুন পাইলে সেটি মেসির ইনজুরির কারনেই। যেমনটি মেসি ইনজুরিতে না থাকলে রোনাল্ডোর আজ হ্যাট্রিক করা হতো না। আরেকটি গুরুত্বপুর্ণ কথা বলে রাখি, আজকের খেলা যারা দেখেননি তারা মিস করেছেন বল পায়ে রোনাল্ডোর স্পিড কি জিনিষ সেটি দেখা থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

