somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের জল যেখানে আনন্দ প্রকাশে যথেষ্ট, সেখানে কথা বলার কি দরকার আছে? (ভিডিও সহ)

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা ব্যলন ডি'অর জিতে কেঁদেই ফেলেছেন। মুখে না বললেও বোঝাই যাচ্ছে কতটা অপেক্ষা করে ছিলেন এই পুরস্কারের জন্য। পুরষ্কার ঘোষণার পরে নিজেই বলেছেন, "এই মুহুর্তকে প্রকাশ করার কোন ভাষা আমার জানা নেই।", চোখের জল যেখানে আনন্দ প্রকাশে যথেষ্ট, সেখানে কথা বলার কি দরকার আছে? সেই ২০০৮ সালে জিতেছিলেন এই পুরস্কার। মাঝখানে চার বছর ২০০৯, ২০১০, ২০১১ এবং ২০১২ হেরেছেন মেসির কাছে। ২০১০ ছাড়া বাকি ৩ বারই সর্ট-লিস্টে ছিলেন দ্বিতীয় সেরা হয়ে। আক্ষেপ কি আর এমনি এমনি আসে? বারবার অল্পের জন্য এমন সম্মান হাতছাড়া হলে কার ভাল লাগে? এই পুরস্কারের ফলে সত্যিই FIFA World Player of the Year পুরস্কার আরো আকর্ষণীয় হয়ে উঠলো। কারণ রোনালদো আসলেই অনেক ভাল খেলেই এই পুরষ্কার জিতলো। ২০১৩ সালে ৫৬ ম্যাচ খেলে ৬৬ গোল করে ব্যাক্তিগত পারফরমেন্সে মেসি (৪৫ ম্যাচে ৪২) রিবেরির (৫২ ম্যাচে ২২) চেয়ে অনেক এগিয়ে ছিলেন তিনি। যদিও রোনালদো জিতেছেন এই পুরস্কার তার পরেও খুব বেশি পিছিয়ে ছিলেন না অপর ২ প্রতিদ্বন্দি মেসি ও রিবেরি। ভোটাভুটিতে রোনালদো পেয়েছেন ১৩৬৫ ভোট, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির ভোট ১২০৫ ও তৃতীয় হওয়া ফ্র্যাঙ্ক রিবেরির ভোট ১১২৭ । এর আগে এতো হাড্ডঢাড্ডি ভোটের লড়াই আমি দেখিনি। এখানে রিবেরি ও মেসিকে খাটো করার কোন উপায় নেই। ওরাও অসাধারণ খেলোয়াড়।
পুরস্কার ঘোষনা করার মুহুর্ত দেখতে ক্লিকান।
http://www.youtube.com/watch?v=1r0YfOkNhJ8
পুরো অনুষ্ঠানের ভিডিও দেখতে নিচে ক্লিকান। এখানে দেখতে পাবেন পেলে ৫০ বছর পরে এসে ব্যাতিক্রম ধর্মী ব্যালন ডি'অর (সোনার বল) পেয়ে কাঁদলেন। পেলেকে সোনার বল দেয়া হলো কারণ, তখনকার দিনে এরকম কোন পুরষ্কারের ব্যাবস্থা ছিলো না। থাকলে নিশ্চিত ৮/১০ টি ব্যালড ডি'অর পেতেন তিনি।
http://www.youtube.com/watch?v=4RC5d5mI9PY

২০১৩ সালের ফিফার ঘোষিত সেরা ১১ দিয়ে গড়া টিম:
(গোলকিপার)
ম্যানুয়েল নয়্যের
(ডিফেন্ডার)
ফিলিপ লাম
সার্জিও রামোস
থিয়েগো সিলভা
দানি আলভেজ
(মিডফিল্ড)
আন্দ্রেস ইনিয়েস্তা
জাভি
ফ্রাংক রিবেরি
(ফরোয়ার্ড)
ক্রিশ্চিয়ানো রোনালদো
জ্লাতন ইব্রাহিমোভিচ
নিউনেল মেসি
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×