ঔপন্যাসিকদের সম্বন্ধে ই.এম.ফরস্টার বলেছিলেন, “আমরা সবাই এমন একটা ভাব করতে ভালোবাসি যেন বাস্তব চরিত্র ব্যবহার করে আমরা গল্প উপন্যাসের চরিত্র সৃষ্টি করি না। কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়।” জীবন্ত বাস্তব চরিত্রকে ভিত্তি করেই ইংরেজী সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে সৃষ্টি করা হয়েছিল। ১৮৮৬ সালের মার্চ মাসে স্যার আর্থার কোনান ডয়েল যখন শার্লক হোমস সিরিজের প্রথম গল্প “আ লেডি ইন স্কারলেট” লিখবেন বলে মনস্থির করছেন, তখন তিনি তীব্র উৎকন্ঠায় ভুগেছেন। এডগার অ্যালান পো’র গোয়েন্দা চরিত্র দুপ্যাঁকেও বুদ্ধিতে ছাড়িয়ে যায় এমন একটি গোয়েন্দা চরিত্র তিনি সৃষ্টি করতে চান। ভাবতে ভাবতেই মনে পড়ল ডক্টর বেল-কে। ১৮৭০ সালে ডয়েল যখন এডিনবরা মেডিকেল কলেজের ছাত্র, ডক্টর যোসেফ বেল তখন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এডিনবরা মেডিকেল জার্নালের সম্পাদক। এডিনবরা গোলন্দাজ বাহিনীর তিনিই তখন উপদেষ্টা চিকিৎসক। ১৯২৪ সালে প্রকাশিত স্মৃতিকথায় ডয়েল লিখেছেন, “শার্লক হোমস চরিত্র সৃষ্টি করতে গিয়ে আমি তার কথাই বারবার ভাবছিলাম। আমার পুরোনো শিক্ষক জো বেল। তার ঈগল পাখির মতন চোখ-মুখ, কৌতুহলোদ্দীপক চলাফেরা, যে কোন ব্যাপারে তার অদ্ভূত ক্ষমতা… এ সবকিছু বারবার মনে পড়ছিল।” ১৮৯২ সালে এক চিঠিতে ডয়েল ডক্টর বেলকে লিখেছেন, “এ বিষয়ে কোন সন্দেহ নেই যে আপনাকে দেখেই আমি শার্লক হোমস চরিত্র সৃষ্টি করেছি। হোমস এর বিশ্লেষণী ক্ষমতাও কোন বানানো অতিরঞ্জিত ব্যাপার নয়। এডিনবরা হাসপাতালের বহির্বিভাগে আমি নিজে আপনাকে ওই ক্ষমতা প্রয়োগ করতে দেখেছি।” হাসপাতালের বহির্বিভাগে ডয়েল ডক্টর বেলের সহকারী হিসেবে কাজ করতেন, রোগীদের কেস হিস্ট্রি লিখতেন। ডয়েল এ বিষয়ে একটি ঘটনাও শুনিয়েছেন। একবার বেল এক রোগীকে দেখে বলেছিলেন, “ভদ্রলোক হাইল্যান্ড রেজিমেন্টে একজন নন-কনডিশন্ড অফিসার ছিলেন। বার্বাডোজে কিছুদিন কাটিয়ে এসেছেন।” হতভম্ব ছাত্রদের সামনে বেল ঘটনাটির ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে, “…ভদ্রলোকের চেহারা, আচার-আচরণ বেশ সম্ভ্রান্ত কিন্তু উনি মাথা থেকে টুপি খোলেন নি। সেনাবাহিনীর লোকেরা মাথা থেকে টুপি না খোলায় অভ্যস্ত। ভদ্রলোক নিশ্চয় কয়েকদিন আগে অবসর নিয়েছেন, তা না হলে নিশ্চয়ই তিনি এই সাধারণ আচারণে অভ্যস্ত হতেন। ভদ্রলোক অন্যদের উপর একটু কর্তৃত্ব খাটাতে ভালোবাসেন, স্কটল্যান্ডের লোকেদের এমন অভ্যাস থাকে। ভদ্রলোকের গোদ হয়েছে, ওটা ওয়েস্ট ইন্ডিজের রোগ, ব্রিটেনের নয়। ভদ্রলোক যে বার্বাডোযে ছিলেন এটা তার সবচেয়ে বড় প্রমান।”
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।