somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন সেন্ট মার্টিন আর ফ্রি উপভোগ করুন কৃত্রিম ভূ-কম্পন

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ উইকিপিডিয়া

সেন্ট মার্টিনে প্রথম যখন পা রাখলাম তখন বেশ মন খারাপ হয়েছিল। এত কষ্ট করে এ কোথায় এলাম রে বাবা! দুপুর গড়িয়ে বিকাল হলেও কক্সবাজারের লাবনী বা ইনানী বীচের সাথে এর তেমন পর্থক্য খুঁজে পেলাম না। কংক্রিটের সারি সারি হোটেলের বেমানান প্রাঙ্গন অতিক্রম করে ক্লান্ত আমি জেনারেটরের বিরক্তকর তীব্র আওয়াজ সাঙ্গ হবার পরে অনেকটা হতাশা নিয়েই ঘুমোতে গেলাম। তখনও আমার কল্পনার বাইরে ছিল আগামী ভোরে আমার জন্য কি অপেক্ষা করছে। মুগ্ধ বললে খুব কম বলা হয়, সত্যি বলতে কি আমি রীতিমতো বিমহিত হয়ে গেলাম সেই ভোরে দেখা সেন্ট মার্টিনের পশ্চিম পাড়ের সামুদ্রিক সৌন্দর্য্য দেখে। প্রকৃতি এত সুন্দর হতে পারে!

অনেকদিন আগে আমাকে বিমহিত করেছিল যে দ্বীপের অপরূপ সৌন্দর্য্য, সেই সেন্ট মার্টিনের একটি খবর আমাকে প্রচণ্ড আহত করলো। খবরটি আমাদের দেশের প্রিন্টিং মিডিয়ার দৃষ্টিকোন থেকে তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ তা ছাপা হয়েছে প্রথম আলোর পঞ্চম পাতায় (যদিও প্রথম পাতায় একটি সংযুক্তি ছিল)। কিন্তু আমি মনে করি দেশের একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশ বিপর্যয়ের দৃষ্টিকোন থেকে এটি অবশ্যই একটি বড় খবর যা প্রথম পাতায় আসতে পারতো আর তা হচ্ছে-"বিস্ফোরণে কেঁপে কেঁপে উঠছে সেন্ট মার্টিন"।

সবাই বলে অল্প শোকে কাতর আর অধিক শোক পাথর। আমার যেন সেই পাথর হবারই দশা। কিন্তু কোন কোন পাথরও নাকি কথা বলে। সেই থেকে এই লেখার অবতারনা। হায় আমরা আজ কোথায়... কোন দিকে... চলতে শুরু করেছি। মাত্র সাত বর্গমাইলের এই ছোট্ট প্রবাল দ্বীপ এমনিতেই কৃত্রিম অবকাঠামোতে ভারাক্রান্ত। তার উপর যদি সেই দ্বীপের বুকে লুকিয়ে থাকা বড় বড় পাথর বিষ্ফোরকের মাধ্যমে ছোট পাথরে রূপন্তরিত করার পর সেটি ব্যবহার করেই তার উপর কংক্রিটের জঞ্জাল বাড়ানো প্রক্রিয়া চলতেই থাকে তাহলে সেই দ্বীপটিই বা আর কতদিন পৃথিবীতে টিকে থাকতে পারবে?

তাই প্রতিবাদ করে বলতে চাই "এখনই বন্ধ করা হোক এমনতর ভয়ঙ্কর ক্ষতিকারক কার্যকলাপ"। কিন্তু কি হবে এসব লিখে? তীব্র লোভের কাছে এসবের কি কোন মূল্য আছে? যারা এর সাথে জড়িত আর যাদের দায়িত্ব এসব প্রতিরোধ করা তাদেরকে কি কোন দিন বিচারের সম্মুখিন হতে হবে? হবে কি কোন দিন শাস্তি? তাই তো বলি সময় থাকতেই ঘুরে আসুন সেন্ট মার্টিন আর ফ্রি উপভোগ করতে থাকুন কৃত্রিম ভূ-কম্পন। এমন দূর্লভ সুযোগ পৃথিবীতে আর কোথাও পাবেন কি? হা. হা.. হা...
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×