স্বীকারোক্তি
০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যতোটা চেষ্টা, যতোটা বাড়াবাড়ি শুধু ওই ধেয়ে আসা আলোকরশ্মি নিয়ে। গবেষণার সব ঘাম ওই তীব্রতা কমানোর সচেতন প্রয়াসে। উপেক্ষার তীব্রতায় সে দগ্ধ আলো অবশেষে ছুঁইয়ে ছুঁইয়ে আসে, বেখেয়ালে জমতে থাকে পোড়া ছাই। ধাবমান কালের সেলুলয়েডে আঁচড় কাটে ক্ষুদ্রাতিক্ষুদ্র সব ইতিহাস। একদিন অনাকাঙ্খিতভাবে ধুলা আর ছাইয়ের জারন-বিজারনের খেলাকে টের পায় মানবহৃদয়। ভেতরের উতৃপাতকে অস্বীকার করে ঠোটের কার্ণিশে ঝুলিয়ে রাখে নির্ভার সাইনবোর্ড। অবহেলা আর হৃার্দিক খেলা চলে সমানুপাতিক হারে। দৃষ্টিকে পাশ কাটিয়ে উঁকি মারে বেনামী বীজের অংকুর। সচেতেনতার দেয়াল টপকে রোদের আঁচ লাগে তার গায়ে। নৈর্বত্তিক উল্লাসে অংকুর বড় হয়। শিরা-উপশিরা বেয়ে ডাল-পালার বিস্তার ঘটে কোষে-কোষে, অনুতে-অনুতে, সত্তার ব্যাপ্ত মহাবিশ্বে। মানুষ তা টের পায়, শিকড়ের অভিকর্ষিক তাড়নায় তার বহুকালের স্থিত শিলাস্তর প্রক্ষিপ্ত হয়। মহাজাগতিক টানপোড়েনের বাড়াবাড়ি ধাক্কায় অন্তর্জাগতিক ওই মৃদু কম্পন উতৃপত্তিস্থলেই অপঘাতে মরে সংবাদের যোগ্যতা হারায়।
একদিন অযাচিত এক স্টপেজে অলস সময় কাটানোর প্রয়াসে অনেকটা অনিচ্ছায় কেনা প্রত্রিকার হেডলাইনে পড়ে সে অবহেলার মানেটা, মনোযেগ দিয়ে পড়ে বহুকাল আগের এক অর্ন্তজাগতিক ভূমিকম্পের ভয়াবহতা। সে পড়তে থাকে তন্ময় হয়ে। সে পড়ছে.. গাড়ী চলছে . . .
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন