somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টেডিয়াম (গল্প)

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের নাম মানিকজোড়।কিন্তু গ্রামে মানিকজোড়ের কোনো দেখা নাই।তবে দা-কুমড়ার দেখা মেলে।আফতাব উদ্দিনএবং মিরাজ শেখ, দুজন দুজনের মুখ দেখলেই ডেটল দিয়ে চোখ ধুয়ে ফেলে।নির্বাচন উপলক্ষে তাদের সম্পর্কের আরো একধাপ উন্নতি হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গ্রামে এখন সাজ সাজ রব।তবে আফতাব সাহেব বেশ বিমর্ষ।বিমর্ষতার কারণ তার নির্বাচনী মার্কা।তার ভাগে পড়েছে ক্রিকেট ব্যাট।অন্যদিকে মিরাজ শেখের ভাগ্যে পড়েছে আম! তিনি আর প্রতীক নিয়ে কঠিন প্রচারণায় নেমে গেছেন।গ্রামের মানুষের ধরে নিয়ে নিয়ে আম খাওয়াচ্ছেন।ইতিমধ্যে গ্রামের সব আম শেষ, বাহির থেকে আমের চালান আসছে।তাকে অত্যন্ত আনন্দিত ভঙ্গিতে আম নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

আফতাব সাহেব চায়ের দোকানে চিন্তিত মুখে কাপে চুমুক দিচ্ছেন। আজ বিকালে নির্বাচনী সভা।কিছু বলেই মানুষকে আকর্ষিত করা যাচ্ছে না।সবাই আম খাওয়ায় ব্যাস্ত।দোকানের টিভিতে ক্রিকেট খেলা দেখানো হচ্ছে।ব্যপক জটলা।তিনি ভেবেছিলেন এদের কাছে কিছু প্রচারণা চালানো যাবে।তবে কেউ তাকে পাত্তা দিচ্ছে না।কয়েকজনকে দেখা গেল আম হাতে খেলা দেখায় মগ্ন! আচমকা আফতাব সাহেবের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।গ্রামের মানুষ-জন খেলা-পাগল। এদের এই বিষয়ক টোপ দেয়া দরকার! বিকালে জনসভায় আফতাব সাহেব ঘোষনা দিলেন যদি তাকে নির্বাচিত করা যায় গ্রামে তিনি একটি স্টেডিয়াম বানিয়ে দিবেন।টোপে কাজ হল।গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল।কিছুক্ষণের মধ্যে আশেপাশের সব গ্রামেও খবর ছড়িয়ে পড়ল। তারা ক্রিকেট ব্যাট হাতে আফতাব সাহেবের মানে স্লোগান দিয়ে মিছিল করা আরম্ভ করল! পরদিন সকালে দেখা গেল টিভি ক্যামেরা নিয়ে সাংবাদিক হাজির। আফতাব সাহেব বজ্রকন্ঠে টিভি ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিলেন।দুপুরের দিকেই বিসিবি থেকে ফোন আসল।তারা জানালো তারা এই মূহুর্তে স্টেডিয়াম বানানো শুরু করলে তারা একে বিশ্বকাপের ভেন্যু বানিয়ে দিবে। তিনি গদগদ ভিঙ্গিতে বললেন, নিশ্চই! কিছুক্ষণ পরেই বাফুফে চেয়ারম্যান ফোন দিয়ে ফুটবলের ঐতিহ্য নিয়ে তাকে ছোটখাটো একটা ভাষণ দিয়ে জানালো স্টেডিয়াম ফুটবলের জন্য হোক। সুসময়ের মাছি হিসাবেও কয়েকজন জুটে গেল।তারা তাকে বিভিন্ন কুবুদ্ধি দিতে শুরু করল।আফতাব সাহেব মহা আনন্দে তাদের বুদ্ধি মত কাজ করতে লাগল।স্টেডিয়ামের জন্য তিনি নিজ খরচে জায়গা কিনে ফেললেন।টাকা জলের মত গেল।কিন্তু ব্যপার না।জয়তো নিশ্চিত, টাকা উসুল করে নেয়া যাবে!স্টেডিয়ামের নাম নিয়ে এবার বিপত্তি বাধলো।একজন বুদ্ধি দিল নেত্রীর নামে নাম দিতে।তাহলে পরে এমপি নির্বাচনের দাঁড়ানোর সমূহ সম্ভাবনা।গ্রামের আরেকজন তাকে জানালো টাকা পয়সা ব্যপার না, তিনি সব দিবেন।কিন্তু নাম রাখতে হবে তার স্ত্রীর নামে।আফতাব সাহেবের বিমর্ষতা কেটে গেছে, তিনি কঠিন উত্তেজনায় আছেন।

বিমর্ষতা এখন মিরাজ শেখের উপড়ে।পাবলিক আম খাওয়া ছেড়ে দিয়েছে।দুইদিন হল চাঁপাই নবাবগঞ্জ থেকে ফজলি আমের চালান এসেছে।কিন্তু খাওয়ানোর মানুষ পাওয়া যাচ্ছে না। তার সর্বক্ষণের সঙ্গী কলিম মিয়া অবশ্য একটা বুদ্ধি বের কর ফেলেছে। সে মিরাজ সাহেবকে চিন্তা বন্ধ করে ফজলি আম খেতে বললেন।কলিম মিয়া ‘জাতীয় কচুগাছ রক্ষা কমিটি’কে ফোন দিয়ে জানালেন তাদের গ্রামে নির্বিচারে কচু কেটে স্টেডিয়াম বানানো হচ্ছে। ঘন্টা দুয়েকের মাঝে ঢাকা থেকে কমিটির সদস্যরা গ্রামে চলে আসলেন। তারা এই অবিচারের প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি দিলেন। ফেসবুকে ইভেন্ট খুলে তারা জ্বালাময়ী পোস্ট দিতে থাকলেন। টিভি ক্যামেরা আবার গ্রামে হাজির। গ্রামের মানুষজন আমোদ পেল। তারা ক্যামেরার সামনে হাসি হাসি মুখে দাঁত বের করে স্টেডিয়াম বানানোর প্রতিবাদ করতে শুরু করে দিল। মিরাজ শেখ তার আম নিয়ে আবার নির্বাচনের ময়দানে হাজির। আবেগ মথিত কন্ঠে বলল, ‘আমার আমে যেমন ফর্মালিন নাই,আমার ভিতরেও ঠিক তেমন ভেজাল নাই।আমাকে সবাই ভোট দিন।’ আমের চালান এবার শেষ হতে শুরু করল।

নির্বাচন পার হয়ে গেছে। বিপুল ভোটে আফতাব উদ্দিন পরাজিত হয়েছেন। টাকা-পয়সা হারিয়ে তিনি প্রায় নিঃস্ব। সাথে বোনাস হিসাবে তার মাথা থেকেও সব চুল পড়ে গেল! গ্রামের মানুষ বলাবলি করতে লাগল, স্টেডিয়াম শেষ পর্যন্ত হলই কিন্তু সেটা আফতাব সাহেবের মাথায়!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×