somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজাত মহলে ভালবাসা থুক্কু Love দুই প্রকার: Love এবং True Love

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মধ্যে এক ধরণের অভিজাত শ্রেণী আছে যাহারা পিতার টাকার বদৌলতে মারাত্মক ফ্যাশন সচেতন। তাহাদের চেনার আরেকটি ভাল উপায় হল কথ্য ভাষায় যে শব্দটির সুন্দর বাংলা আছে, কোতাকুতি করিয়া তাহারা তার ইংরেজি বলিয়া থাকে এবং মনে করে ইহাতে তাহাদের আভিজাত্য বৃদ্ধি পাইল। বলার সময়ে তাহারা গলা চাপিয়া রাখিয়া বিশেষ সুরে বলে (আমিও ইহা ভাল রপ্ত করিয়াছি, যদিও গোত্রবুক্ত নই)। বক্তব্য অপ্রাসঙ্গিক হইয়া যাই তেছে, পাঠক মহলের কাছে আশাকরি বিশেষ এই অভিজাত শ্রেণীর পরিচয় তুলিয়া ধরিতে পারিয়াছি।

মূল বক্তব্যে আসি, মাধ্যমিক জীবন জেলা সদরে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পার করিয়া উচ্চ মাধ্যমিকে গেলাম রাজধানীর নামকরা এক মহাবিদ্যালয়ে যেখানে উল্লেখিত অভিজাত মহলের বিয়াফক দাপট এবং নারী পুরুষ একত্রে অধ্যয়ন করে।

আমার অভিজাত এ সহপাঠীরা ভালবাসা বলিতে কিছু চিনেনা, তাহারা চিনেন Love। সেই Love আবার দুই প্রকার: Love এবং True Love। Love এবং True Love এর মধ্যে আসমান জমিন নয় ইহকাল পরকাল পার্থক্য।

“আমি তোমাকে Love করি” বলাটা তাহাদের কাছে যতটা সহজ “আমি তোমাকে True Love করি” বলাটা নাকি ততটাই কঠিন। শুধু Love একটু হালকা মাত্রার জিনিস (সময় ক্ষেপন-সময় ক্ষেপন ভাব), কিন্তু True Love বিষয়টা বিপরীত মেরুর বিষয়। Love এর দৌড় যেখানে বেনসন পর্যন্ত শেষ, True Love সেখানে ইয়াবা পর্যন্ত যেতে পারে।

প্রশ্ন হতে পারে আমি হঠাৎ এ বিষয়ে চিন্তা করি কেন, উত্তর ত্রিভুজ। আমার এক সহপাঠী সেখানে অভিজাত এক বালিকার সহিত মনের বন্ধনে আবদ্ধ হয়েছে। সে বালিকাকে আবার Love/True Love করত এক অভিজাত বালক। আমার সহপাঠীকে সাইজ করা সে বালকের কাছে কঠিন কিছু নয়। যে দিন ঐ বালক আমার কাছে কথা গুলো বলে, আমার প্রশ্ন ছিল তুমি কিছু বলনা/ করনা কেন। উত্তর ছিল, “থাকনা, ওরা একে অপরকে True Love করে, আমার উচিত হবেনা এই matter টাই কোন problem create করা। তাছাড়া আমার আরও Lover আছে।”

কত রঙ্গ দেখাইবাগো মাওলা.............!!!!!!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×