ঢাকা : বাংলাদেশে অনলাইন মিডিয়ার নতুন সংযোজন নতুনবার্তা.কম। ডিসেম্বরের ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে অনলাইন পত্রিকাটি।
জনপ্রিয় অনলাইন পত্রিকা বার্তা২৪ ডটনেটের বর্তমান সম্পাদক সরদার ফরিদ আহমদ নতুন এই পত্রিকাটির সম্পাদক হিসেবে থাকছেন। সরদার ফরিদ আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘প্রতিষ্ঠানটি ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে ওয়েবসাইট তৈরির কাজ শেষ হয়েছে। তবে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়নি। পত্রিকাটির ডিজাইন, লে আউট, পেজের মেকাপ, গেটআপ সবকিছুতেই নতুনত্ব থাকছে।’’
জানা গেছে, বার্তা২৪ ডটনেটের সব স্টাফ নতুনবার্তা.কমে থাকছেন। তবে লোকবল আরও বাড়ানো হবে। ইতোমধ্যে নতুন করে একজন বার্তা সম্পাদক, একজন প্রধান প্রতিবেদক ও দুজন যুগ্ন বার্তা সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
বার্তা২৪ ডটনেটের বর্তমান অফিস ৭০, কাকরাইলই নতুনবার্তা.কমের অফিস হিসেবে থাকছে। পরে বার্তা২৪ ডটনেটের অফিস এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
নতুন এ পত্রিকাটির ওয়েব অ্যাড্রেস natunbarta.com । এছাড়াও natunbarta.net, .org, .info তে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বার্তা২৪ ডটনেট’র। যাত্রার শুরু থেকেই পাঠকদের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে ওঠে পত্রিকাটি।
মাঝখানে মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চয়তায় পড়ে বার্তা২৪ ডটনেট। খুব কম সংখ্যক লোকবল নিয়েও সরদার ফরিদ আহমদের দক্ষতায় প্রতিষ্ঠানটি অনলাইন মিডিয়ায় শক্তিশালী অবস্থান তৈরি করে।
সরদার ফরিদ আহমদ বিগত ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি।
এরপর বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন । দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে দিগন্ত টেলিভিশনের বার্তা সম্পাদক হন। সরদার ফরিদ আহমদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন।
সরদার ফরিদ আহমদ বাংলানিউজকে বলেন, ‘‘আমরা একটি পেশাদার ও সক্রিয় অনলাইন পত্রিকা তৈরি করবো। বাংলাদেশে অনলাইন পত্রিকা এখন বেশ প্রভাবশালী ভূমিকা রাখছে।
আসলে অনলাইন গণমাধ্যমই ভবিষ্যতে মূলধারার পত্রিকা হতে যাচ্ছে। এই ধারা সারাবিশ্বে চলছে। মানুষ ক্রমেই অনলাইন মিডিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অনলাইন মিডিয়া ইতোমধ্যে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাংলাদেশে অনলাইনের পাঠক সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে এ সেক্টরে বিনিয়োগ বাড়ছে।’’
বাংলাদেশে অনলাইন পত্রিকার সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘‘বাংলাদেশে অনলাইন পত্রিকার ইতিহাস লিখতে গেলে আলমগীর হোসেনের নাম প্রথমেই আসবে। আমরা যারা অনলাইন মিডিয়ায় কাজ করি আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ।’’
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।