
চীন দেশে তৈরি তার প্রথম সোয়াইন ফ্লু টিকা অনুমোদন করেছে৷ বৃহস্পতিবার রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিষ্ট্রেশন বিভাগের পক্ষ থেকে এই প্রতিষেধক সরকারিভাবে অনুমোদনের কথা ঘোষণা করা হয়েছে৷
সোয়াইন ফ্লু-র এই টিকা তৈরি করেছে সিনোভাক কোম্পানি৷ কোম্পানি বলছে, এই টিকার একটা ডোজ রোগীকে দিলেই তাতে কাজ হবে৷
এই আগষ্টের মাঝামাঝি সময়ে সিনোভাক কোম্পানি তাদের এই সাফল্যের কথা ঘোষণা করে৷ সিনভাক তার তৈরি করা এই টিকা সম্পর্কে দাবি করছে যে এটি খুবই নিরাপদ প্রমাণিত হয়েছে৷ চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিস্ট্রেশন বিভাগের পরিচালক ঝাং ওয়েই বলেছেন, বেজিং সিনোভাক-এর তৈরি টিকা নিয়ে পরীক্ষার কাজ সম্পূর্ণ হবার পর দেখা গেছে যে, এই টিকা খুবই নিরাপদ এবং নির্ভরযোগ্য৷
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও আসছে শীতের আগেই সোয়াইনফ্লুর টিকা বাজারে আনার উপর জোর দিয়েছে৷ ডব্লিউএইচও জানিয়েছে, উত্তর গোলার্ধের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এক বিলিয়ন টিকা চেয়েছে আসছে শীত মোকাবেলার জন্য৷চীন দেশে তৈরি তার প্রথম সোয়াইন ফ্লু টিকা অনুমোদন করেছে৷ বৃহস্পতিবার রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিষ্ট্রেশন বিভাগের পক্ষ থেকে এই প্রতিষেধক সরকারিভাবে অনুমোদনের কথা ঘোষণা করা হয়েছে৷
সোয়াইন ফ্লু-র এই টিকা তৈরি করেছে সিনোভাক কোম্পানি৷ কোম্পানি বলছে, এই টিকার একটা ডোজ রোগীকে দিলেই তাতে কাজ হবে৷
এই আগষ্টের মাঝামাঝি সময়ে সিনোভাক কোম্পানি তাদের এই সাফল্যের কথা ঘোষণা করে৷ সিনভাক তার তৈরি করা এই টিকা সম্পর্কে দাবি করছে যে এটি খুবই নিরাপদ প্রমাণিত হয়েছে৷ চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসনের ওষুধ রেজিস্ট্রেশন বিভাগের পরিচালক ঝাং ওয়েই বলেছেন, বেজিং সিনোভাক-এর তৈরি টিকা নিয়ে পরীক্ষার কাজ সম্পূর্ণ হবার পর দেখা গেছে যে, এই টিকা খুবই নিরাপদ এবং নির্ভরযোগ্য৷
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও আসছে শীতের আগেই সোয়াইনফ্লুর টিকা বাজারে আনার উপর জোর দিয়েছে৷ ডব্লিউএইচও জানিয়েছে, উত্তর গোলার্ধের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এক বিলিয়ন টিকা চেয়েছে আসছে শীত মোকাবেলার জন্য৷

বর্তমানে বিশ্বের ২৮টিরও বেশি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সোয়াইন ফ্লুর টিকা বের করার চেষ্টা করছে৷ যার মধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের একটি করে এবং ব্রিটেনের দুটি নামকরা কোম্পানি রয়েছে৷ যদি তারা সফল হয় তবে বিশ্বে সোয়াইন ফ্লুর ৮০ শতাংশ প্রতিষেধক সরবরাহ করবে এই পাঁচ কোম্পানি৷
মাত্র কয়েকদিন আগে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মে হুঁশিয়ারি দেয় যে, শীতকালীন ফ্লু মরশুম শুরু হবার মুখে চলতি সপ্তাহে লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্কুল শুরু করেছে আবার৷ ফলে সোয়াইন ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ ঠিক এই সময়ে নিরাপদ একটি টিকা অনুমোদনের ঘোষণাকে ইতিবাচক বলে দেখা হচ্ছে৷ চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় গেল সোমবারই উদ্বেগ প্রকাশ করে বলেছে, শীত যত এগিয়ে আসছে সোয়াইন ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ততোই বাড়ছে৷ আর সেই সঙ্গে বাড়ছে দেশটিতে প্রথম সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কাও৷
চীনের মতো বিশাল জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত প্রায় চার হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হলেও কেউ মারা যাওয়ার কোন ঘটনা ঘটেনি৷
উল্লেখ্য, চীনের আরো নয়টি কোম্পানি সোয়াইন ফ্লুর প্রতিষেধক বের করার কাজ চালিয়ে যাচ্ছে৷ অনুমোদনের আবেদনও করেছে তারা৷ তাদের ব্যাপারে চীন এ মাসেরই মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত নেবে বলে জানান ওষুধ রেজিস্ট্রেশন বিভাগের প্রধান ঝাং ওয়েই৷ চীনা সরকার বছর শেষ হবার আগেই দেশের ৫ শতাংশ অর্থাৎ ৬৫ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করেছে৷
এদিকে ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে৷ দেশটির স্বাস্থ্য মন্ত্রী গোলাম নবী আজাদ দ্রুত ছড়িয়ে পড়া এইচওয়ানএনওয়ান ফ্লু ভাইরাসের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন৷ বাংলাদেশে রোববার পর্যন্ত ১৩০ জন এর শরীরে এই ভাইরাস ধরা পড়েছে এবং মারা গেছে ১ জন৷ ভারত এবং বাংলাদেশের বেশ কিছু স্কুল সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার ভয়ে বন্ধ ঘোষণা করা হয়৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, বিশ্বে এপর্যন্ত সোয়াইন ফ্লুতে মারা গেছে ২১৫৮ জন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




