somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্রের হুমকির মুখে বাংলাদেশের দুই কোটি মানুষ

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হুমকির মুখে রয়েছে বাংলাদেশের নিম্নভূমিতে বসবাসরত দুই কোটি মানুষ৷ শুধু তাই নয়, ২০৫০ সালের মধ্যে দেশটির সাত কোটি মানুষ নিয়মিত বন্যার কবলে পড়বেন, অন্যদিকে আশি লাখ মানুষ ভুগবেন খরায়৷
জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিজিস)-এর সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে এরকম নানান তথ্য৷
Click
গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট অংশ তলিয়ে যাবে৷ শুধু তাই নয়, আগামী বছরগুলোতে বর্ষা মৌসুমে বড় ধরণের বন্যার কারণে স্থবির হয়ে পড়বে সেখানকার জনজীবন৷ একইসঙ্গে মাটির লবণাক্ততা বৃদ্ধির কারণে বাধাগ্রস্ত হবে চাষাবাদ৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট অংশ তলিয়ে যাবেBildunterschrift: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট অংশ তলিয়ে যাবে



সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট অংশ তলিয়ে যাবে

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের প্রসঙ্গে সিজিস এর গবেষক আহমেদুল হাসান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা অত্যন্ত গরীব এবং অরক্ষিত৷ বছরে চার মাস তাদের কাজ করার কোন সুযোগ থাকবে না৷

তিনি জানান, সমুদ্রপৃষ্ঠের অসহনীয় বৃদ্ধির ফলে এসব মানুষ কাজের সন্ধানে শহরে চলে আসবে৷

এধরণের মানুষের সংখ্যা ২ কোটি বলে জানান তিনি৷

বাংলাদেশের ১১টি মনিটরিং সেন্টার থেকে গত ৩০ বছরে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি বছর পাঁচ মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে৷

এদিকে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাংলাদেশের জন্য হল্যান্ডের মতো সমুদ্র প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন৷



এধরণের মানুষের সংখ্যা ২ কোটি

ব্রিটেনের জলবায়ু পরিবর্তন ইস্যুর দায়িত্বে থাকা মন্ত্রী ইডি মিলিব্যান্ড সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কোন আসন্ন হুমকি নয়, বরং বর্তমান সমস্যা৷

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি সামাল দিতে বাংলাদেশ সরকার সম্প্রতি আন্তর্জাতিক মহলের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়ার কয়েকদিন পরই এই তথ্য জানালো সিজিএস৷ ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরে কোপেনহেগেন এ উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশগুলোকে বড় অংকের অর্থ সহায়তা দেয়ার ব্যাপারে একমত হবে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×