somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক পুরোনো একটা প্রেমে পড়ার গল্প

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা নিয়ে ছোট বয়সে একটা ছোটগল্প লিখেছিলাম। কালের অতলে হারাবার আগেই, তোমাদের জন্য -

বেশ কয়েকদিন ধরে ভালবাসা নিয়ে ভাবছি, কিন্তু কোন মানে খুঁজে পাচ্ছিনা । আমাদের কলেজে বৃষ্টি পড়ে। বৃষ্টি রহমান সুন্দরী এবং কিছুটা রহস্যময়ী।
ওর সাথে এতদিন মিশেও ওর মনের কোন কিনারা পাইনা, কোথায় যেন ওকে বুঝতে পারিনা।যদিও সবার সাথে ওর ব্যবহার খুব সাবলীল। সবার!!
সবার মানে আমি, নাফিস আর বাকিরা গুরুত্বহীন। আমরা দুজনেই ওর খুব কাছের বন্ধু এবং আমরা দুজনেই বৃষ্টির সাথে একা সময় কাটাবেনা। আর ওর মা এর যন্ত্রনায় ওদের বাসার আশেপাশে আমাদের জন্য No Fly Zone। মাঝে মাঝে মনে হয় বৃষ্টি আমাদের নিয়ে খেলছে। এমন তো না যে কিছু বুঝেনা। তবু কোন সারা পাই না। মনে হয় Ice Princess। আমার চেয়ে নাফিস এর প্রকাশ বেশি। সবসময় বৃষ্টির আশেপাশে থাকা চাই। আর প্রতিদিন আমাকে একবার করে বলে আজকেই একটা কিছু করে ফেলবে। নাফিস যখনি ওকে প্রেমময় কিছু বলা শুরু করে বৃষ্টি তখনি বলে আজকের নোটগুলো দাও তো টুকে রাখি। আর আমি হাঁপ ছেরে বাঁচি। কারণ মনে মনে তো আমি চাই বৃষ্টি একদিন নাফিস কে বলবে তুমি একটু যাও তো ওর সাথে আমার জরুরী কথা আছে। বৃষ্টি কখনোই একথা বলেনা আর আমিও অপেক্ষায় আছি কবে বলবে?

প্রায় রাতে বৃষ্টির বাসায় ফোন করি, বৃষ্টি ধরলে কোন কথা না বলে রিসিভারে কান ঠেকিয়ে বসে থাকি। ওদিকে বৃষ্টি বলে যাচ্ছে - হ্যালো কাকে চান?
কথা বলুন। আমার কিছুই বলা হয় না। আর পরদিন বৃষ্টির প্রশ্ন ফোন করেছিলে কেন? মুখে একটা হাসি ঝুলিয়ে মনে মনে বলি সব বুঝেও কেন প্রশ্ন করছ?
বৃষ্টির আগেও অন্য অনেক মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। এইতো পাশের বাসার মীরা আমেরিকায় চলে না গেলে হয়তো ওর হাত ধরে বলেই বসতাম ভালবাসি।
আর মৌ এর সাথে কথা না বললে তো রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু ওকে যেদিন বইমেলায় আরিফ ভাই এর হাত ধরে ঘুরতে দেখলাম তখনি মুভিতে দেখা কথাটার Just friends এর মানে বুঝলাম।

কিন্তু বৃষ্টির চোখে আমি আকাশের ছায়া দেখি, হাসিতে রোদের ঝিলিক দেখতে পাই। ওর কাছে আসার অনুভূতিটাই অন্যরকম। তাইতো অল্প যে বন্ধুত্ব আছে সেটা ধরে রাখার জন্য মুখ ফুটে ভালবাসার কথা বলতে পারিনা। এসব ভাবতে ভাবতে কখন যে বৃষ্টির ছবি নিয়ে টেলিফোনের সামনে এসে পরেছি টের পাইনি। অম্নি ফোনবেজে উঠলো। কে হতে পারে?
- হ্যালো। কাকে চান?
- আমি বৃষ্টি। তোমার সাথে একটা জরুরী কথা ছিল।
- বল শুনছি।
বৃষ্টি কাঁদছে। বাইরেও ভীষণ বৃষ্টি হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×