সেদিন আকাশে শ্রাবনের মেঘ ছিল, ছিল না চাঁদ...

আগামীকাল ঐতিহাসিক ৭ই মার্চ। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে রমনা রেসকোর্স বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে লাখো জনতার উপস্থিতিতে মুক্তিকামী বাঙ্গালির মুক্তির সনদ ঘোষনা করেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলার বুকে স্পন্দিত হবে তার সেই বজ্রকন্ঠের ঘোষনা-
"এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা।"


