উৎসর্গ : তোমাকে । তুমি তো জানোই তোমাতে নিমজ্জিত থাকে আমার সমস্ত অন্তকরন।
সামহোয়ারইন ব্লগ বাংলা কমিউনিটি ব্লগিং এর পথিকৃত। সামহোয়ারইন ব্লগ এর দেখানো পথ ধরে এখন বাংলা কমিউনিটি ব্লগের সংখ্যা অনেকে এসে দাড়িয়েছে। অন্তর্জালে বাংলা ভাষার চর্চাকে সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষ অনেক দুর এগিয়ে নিয়েছেন। আশা করবো ওনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ব্লগ পড়ি বেশ আগ থেকেই। নিজে গান শুনি প্রচুর। কবিতাও ভালোবাসি। আমার এই ব্লগ গান এবং কবিতার লিংক দিয়ে সাজানোর চেষ্টা করা হবে।
আমার নিজের জন্য বা অন্য কারো জন্য।
কোন নির্দিষ্ট গান দিয়ে আমি আমার ব্লগ সাজাবো না। লোকসংগীত,রবীন্দ্র সংগীত,নজরুল গীতি, ভাওয়াইয়া , জারী সারি , পল্লী গীতি , দেশের গান, আধুনিক , ব্যন্ড , ইংরেজী গানের প্রায় সব ধারা এবং কবিতা থাকবে আমার ব্লগে।
আজ শুধু প্রিয় একটি গান :

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


