শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য হচ্ছে না
ইচ্ছে এখনই চলে যাই!
ট্রেনে না বাসে যাওয়া সহজ, তুমি বললে
দুটোই কঠিন অনেক সময় লাগে।
আরো বললে জানুয়ারি মাসের
প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে
আমি রাজি হই, কিন্তু মন খারাপ
হয়ে যায়; এতো দিন কীভাবে কাটবে
আবার কী না কী ঘটে যায়
আবার ভাবি তোমার সাথে দেখা করলে
পরিপাটি হয়ে যেতে হবে
কারণ এখন আমার পরনের পোশাক
সব পুরনো হয়ে গেছে
নতুন কিছু জামা কিনতে হবে
অর্থের প্রয়োজন জমা করছি
কিছু কিছু প্রতি মাসে মাসে।
ছোট জব, অল্প স্যালারি
হিসেব করে চলি তবুও পকেট খালি।
হে আল্লাহ প্রাচুর্য বাড়িয়ে দাও
সে যদি উত্তম হয় পাইয়ে দাও।
নিশ্চয় তুমি এলে হবে কল্যাণকর দিন
তোমার সাড়া পেলে জেগে ওঠে হৃদয়।
উত্তরা, ঢাকা।
১৫.১১.২০২৬
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





