[আবছা কাল অন্ধকার।জায়গাটা কোথায় তা ঠিকমত বুঝা যাবেনা।তবে অপার্থিব,অলৌকিক কোথাও তা স্পষ্টতই বুঝা যাবে।দু'জন পাশাপাশি হাঁটতে থাকবে।এদের কারোই মুখ দেখা যাবেনা।শুধু পৃষ্ঠদেশ দেখা যাবে।মাঝে মাঝে পাশ দিয়ে মুখের আদল দেখা যাবে।তবে আবছা আলোয় ঠিকমতন চেনা যাবেনা।একজনের গায়ে সাদা পাঞ্জাবি,কালো কোট।তার হাতদু'টি একটি আরেকটিকে পিছনের দিকে ধরে থাকবে।অপরজনকে দেখে সমরাঙ্গনের লোক বলে মনে হবে।দু'জনের হাঁটার ধরণ হতেই বুঝা যাবে যে এরা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে অজানা কোন গন্তব্যের দিকে।পানির ছলাত ছলাত শব্দও কানে আসবে।]
১ম জনঃ এখন কার ইনিংস চলছে মিডিয়াগুলোতে?তোমার না আমার?
২য় জনঃ আপনার,আমারটাতো গত পাঁচ বছর চললই।
১ম জনঃ হুম্ম্
২য় জনঃ আপনিই বলুনতো,এই হাস্যকর ব্যাপারটা বাঙ্গালিরা সহ্য করছে কিভাবে?তারাতো বলতে গেলে একটা চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
১ম জনঃ বাঙ্গালিরা এখন আর আগের মত নেই।তারা আর এখন অত কিছু চিন্তা করেনা।তারা এতে অভ্যস্ত হয়ে পড়েছে।একবার তারা মিডিয়াজুড়ে তোমার গুনগান শুনে।আর তার পরেরবার আমার গুনগান শুনে।
২য় জনঃ কি অদ্ভুত!
১ম জনঃ কি হাস্যকর!
২য় জনঃ আচ্ছা,আপনার কি মনে হয়না সবচেয়ে হাস্যকর ব্যপার হচ্ছে বাঙ্গালিরা এখনও লড়াই করে কে তাদের "স্বাধীনতার ঘোষক" তা নিয়ে?
১ম জনঃ এতবার তোমার বা আমার নাম নেয়া হয়েছে যে আমি নিজেও ভুলে গেছি।
২য় জনঃ কিন্তু আমি ভুলিনি।২৫ তারিখ রাতে আপনার বজ্রকন্ঠইতো বাঙ্গালির স্বপ্নকে একত্রিত করেছিল।
১ম জনঃ এটা তোমার বিনয়।তুমি যদি কালুর ঘাট হতে ২৬ তারিখ ঘোষণা না দিতে তবে এটা কখনই সম্ভব হতনা।
২য় জনঃ আমিতো ছিলাম সৈনিক।আর আপনি ছিলেন নেতা।আপনার ধ্বণিত অগ্নিকন্ঠইতো আমাকে ও সবাইকে প্রেরণা দিয়েছে।
১ম জনঃ তারপরও আমিতো ছিলাম পাকিস্তানে বন্দি।তোমরাইতো স্বাধীন করলে দেশটাকে।
২য় জনঃ আসলে আমরা দু'জনেই হয়তো চেয়েছিলাম বাঙ্গালির মুক্তি।
১ম জনঃ ঠিক তাই।
২য় জনঃ আজ কিছু হলেই আপনার,আমার বড় বড় ছবি নিয়ে কত মিটিং মিছিল হয়।
১ম জনঃ কত দাঙ্গা,হাঙ্গামা,পুলিশী অত্যাচার......বাঙ্গালির মুক্তি আজও হয়নি।
২য় জনঃ আর হবেও বা কি করে?তাদের চেতনাইতো মরে গেছে।
১ম জনঃ থাক,এসব নিয়ে আর এত ভেবনা।আমরা আর কিইবা করতে পারি।আমরাতো আজ এসব হতে অনেক ঊর্ধ্বে।
২য় জনঃ তারপরও দেশের মানুষের জন্য মন কাঁদে।
১ম জনঃআমারও একই অবস্থা।কিন্তু কিছু করবার জো নেই।আজ কিছু হলেই শুধু নাম পরিবর্তন নিয়ে লাফালাফি করা হয়।যেন নামের পরিবর্তন করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
২য় জনঃ কিন্তু আমরা যা চেয়েছিলাম,সেই বাঙ্গালির ভাগ্যের পরিবর্তন আজও হলনা।আমরা শুধু এন্তেজার করব।বাঙ্গালির চেতনার মুক্তির...............
[তারা আরও কি যেন বলবে।কিন্তু তা শোনা যাবেনা।তারা হেঁটে হেঁটেদূরে চলে যেতে থাকবে।ধীরে ধীরে পর্দা নামবে।]
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।