হাইজ্যাক করে ওরা উইদআউট ছুরি!
ছেলে চোর মাতা চোর
বন্ধু ও ভ্রাতা চোর
হাওয়া চোর সুধা চোর
"মেটে না যে ক্ষুধা" চোর ।
(সংক্ষেপে) ব্যা. চোর
ডা. চোর ই. চোর
ঢাকা চোর উড়া চোর
মেড ইন বগুড়া চোর!
জোট চোর ভোট চোর
কচকচে নোট চোর
টিন চোর ঋণ চোর
নিউজ এডিটিং চোর।
ট্যাক্সহীন গাড়ি চোর
সরকারি বাড়ি চোর
বন্দর, ঘাট চোর
ভেরি স্মার্ট চোর।
টেন্ডারবাজী চোর
আলহাজ্ব ও হাজি্ব চোর
টেলিফোন বিল চোর
sick এবং ill চোর।
কারেন্ট ও গম চোর
মহা বেশরম চোর!
বিমান ও মিগ চোর
ভেরি ভেরি বিগ চোর!
চাঁন চোর, জান চোর
ত্রাণ, অনুদান চোর
ইতিহাস, নীতি চোর
প্রভৃতি প্রভৃতি চোর
চোরে চোরে ভরে গেছে আমাদের দেশটা
যেখােেন সেখানে চোর, শুরু থেকে শেষটা।
ধরো চোর মারো চোর বেঁধে রাখো শক্ত
শক্তের যম ওরা নরমের ভক্ত!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



