
₪
তুমি যখন নিজেকে হালকা মনে করে; ঘুড়ি ভাবতে বসো;
তখন আমি দাওয়ায় এসে হাওয়া হয়ে যাই।
আমি তোমার মনসুতোর টানে জোর খাটাই।
তুমি তখন হতবাক হবার বদলে;
ভীষন রাগ করে ফেল।
যখন তুমি ভীষন রাগ করে ফেল;
আমি তখন আগুন হয়ে যাই;
আমি তখন মনের কোনায় কোনায় ফুলকি উঠাই;
তুমি তখন রাগে কাপতে থাকো।
যখন তুমি রাগে কাপতে থাকো;
তখন আমি হাত থেকে পড়ে গিয়ে কখনোবা ভাঙ্গা কাচ হয়ে যাই;
কখনোবা এলোমেলো হবার বাসনায়, তোমার সামনে এসে পড়ি।
কখনোবা তোমাকে ঘর থেকে টেনে আনি খোলা বারান্দার গায়;
তখন তুমি আকাশ দেখো।
যখন তুমি আকাশ দেখো;
তখন আমি মেঘমালা হয়ে যাই।
আমি তখন বর্ষণ ঝরাই বিজলি সাথে নিয়ে;
আমি তখন একটু কল্লোল শব্দে তোমাকে করি মাতোয়ারা।
তখন তুমি আবার ভাবনার আকাশে ঘুড়ি ভাবতে বসো।
₪
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


