
রাত্রীর প্রহর শেষে;
প্রতিটি সূর্যোদয়ে আমি তোমাদের চোখ ছুয়ে আসি;
যাকে কাছে রেখে দুরে ফেলে;
তোমাদের নগরে তোমরা খুজে ফেরো এক টুকরো হাসি কিংবা সুখ।
আমি তারা কিংবা আকাশ নই ; আমি মেঠো পথ আর ধুলিকনায় আছি
আমি তোমাদের স্বপ্নের ফেরিওলা।
যে কিনা প্রতিদিন,
পথের ধারে, কথা বিকিয়ে চলে।
আমি পথ হয়ে আছি তোমাদের স্পর্শ পাবো বলে।
তেমাদের সাথী হবার জন্য আমার আকুলতা থাকবে।
তেমাদের মুখের হাসি কে আমি মুঠোর মধ্যে রেখে
কষ্ট নিয়ে বুকে হেসে চলেছি তেমাদেরই সাথে
আমি তোমাদের স্বপ্নের ফেরিওলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


