আমার গালটাতে একটি চুমু পড়ল এতটুকু অনুমান করতে পেড়ে ঘুম ভেংগে যায়। আমি তাকে বুকে নিলাম। অনেক গুলো চুমু দিলাম। আদর দিলাম। আমার অন্তরে যত ভালবাসা ছিল সবই দিলাম। তাও সে বলে ফেলে বাবা তুমি বিদেশ যাবেনা।
আমার বুকে একটি কষ্ট এসে বল্ল যা বিদেশ যা, তোর টিকেট তোকে যেতে বলেছে। তোর অফিস তোর জন্য অপেক্ষা করছে। তোর বাসা খালি পড়ে আছে। তোর টাকা কমে আসছে। তোকে যেতেই হবে।
আমি নিস্তব্দ, আমার মন কাদছে। আমি আর দেশ ছেড়ে যেতে চাইনা। আমি আমার মা মেয়ে বউ, পরিবার এবং প্রতিবেশিকে নিয়ে থাকতে চাই। কিন্তু কোথায় সেই আমি একটু পড়েই যাচ্ছি, মন বলছে আবেগ দিয়ে কাজ হবেনা তোকে যেতে হবে।
আমি অসহায়! বিষন অসহায় লাগছে! আমার কি কিছু করার আছে?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




