ছবিতে যেভাবে স্টাফদের সাথে আনন্দ করতাম। বিদেশে আসে পাশে যারা থাকে তারা খুব কাছের এবং খুব আপনজন হয়। স্টাফ হয় ফ্যামিলি মেম্বার।
ছেলেটির নাম ছিল রাফিনো। সুস্থ দেহে জিমনিসিয়ামে হাট` এটাক করে মারা যায় গতকাল। তার লাস পুলিশ নিয়ে যায়। আমাকে লাস দেখতে দেয়নি।
আমার বিদেশে চাকরীর জীবনে প্রথম কোন স্টাফ যে শুধু স্টাফ নয় আমার একজন খুব ভাল বন্ধু ছিল। সে সব সময় বলত, আমি চাকরী ছেড়ে দেশে চলে যাব। মাস খানেক হলো দেশ থেকে আসে। দেশ থেকে আসার পর মনটা ওর ভালনা। আমি বলি, তুমি এত নিরব কেন। সে কোন কিছু বলেনি, তাকিয়ে থাকে আমার চোখের দিকে। প্রসংগ এড়িয়ে যায়।
গতকাল আমার ছুটি ছিল। আমি বাসায় ব্লগে বসে ছিলাম। আমার বস ফোন করে । রাফি হাট` এটাক করে। একদম সুস্থ ছিল। অফিস থেকে এসে বিশ্রাম নিয়ে জিমে ব্যায়াম করতে যায়।
আমি কোন কথা না বলে একদৌড় দিয়ে জিমনিসিয়ামে যাই। অসংখ্য স্টাফ। আমার অঝড় কান্না আসে। আমার কান্না চেপে রাখা যায়নি। আমি খুব মমা`হত হলাম। পুলিশ , সিকিউরিটি আমাদের দুরে সরিয়ে দেয়।
অন্তত শেষ বারের মত আমার সাথে তার দেখা হওয়া উচিৎ ছিল। আমি তার মৃত্যুকে এতটা সহজ ভাবে মেনে নিতে পারিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



