একটি বাস্তব ঘটনা তুলে ধরছি। শুধু নামটা উল্লেখ করতে পারছিনা। কারন মেয়েটার আরও ক্ষতি হতে পারে।
আমি তোমাকে ভালবাসি থেকে শুরু করে, তোমার জন্য পানিতে পরে মরতে রাজি আছি এসব বলে কয়ে মেয়েটার মুখ থেকে শুনে নেয়, আমার সব কিছু তোমার।
সব কিছু হয়ে যায় বিয়ের আগেই। ছেলে মেয়েকে কথা দিয়েছে বিয়ে করবে। ছেলের সাথে মেয়ের কথা পাকাপোক্ত। মেয়েটার পেটে বাচ্চা হলো কিন্তু বিয়ে হয়নি।
ছেলের পিড়া পিড়িতে মেয়েটি বাচ্চাটি নষ্ট করে কারন এখনও তাদের দুজনের বিয়ে হয়নি। ছেলেটা প্রতারক মেয়েটার বুঝতে পারেনি।
সব কিছু ঠিক আছে বলছে ছেলে। মেয়েটি বুঝতে পারছে কি যেন একটা ঝামেলা। ছেলের পক্ষ বেশ ধনী লোক। ছেলে কিছু লোকজন জমা করে একটি আংটি পড়িয়ে আরও কিছু কাজ সেরে সেরে নেয়।
এখন ছেলেটি বলছে কাজের জন্য বিদেশে যেতে হবে। ছেলে বিদেশ চলে যায়। মেয়েটিকে বলে এয়ারপোটে` আসতে হবেনা।
ছেলেটি বেশ অনেক বছর হয়ে যাচ্ছে বিদেশ থেকে দেশে যাচ্ছে না। এখন মেয়েটির সমস্যা। বিশাল সমস্যা। এক হলো পরিবার, আর এক সমাজ তাছাড়া জীবন বলতে কিছু থাকলনা।
ছেলেদের এসব করা ঠিক নয়। আর মেয়েদেরও বলা উচিৎ নয় আমার সব কিছু তোমার অন্তত বিয়ের আগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



