বৃষ্টি
১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি" লতা মঙ্গেশকরের এই গানটি আমাদের অনেকের মনকেই হয়ত আন্দোলিত করে। বৃষ্টি নিয়ে কলম চালিয়েছেন অনেক কবি-সাহিত্যিক। কিন্তু বৃষ্টির রূপ সকলের কাছেই কি এক? কবি-সাহিত্যিক কিংবা এলিট ক্লাশের লোকজন বৃষ্টির রিমঝিম শব্দে শিল্পনৈপূন্য খুঁজে পান কিন্তু সমাজের একটা বড় অংশের নিকট বৃষ্টির বিভীষিকা অবর্ণনীয়। তারা বৃষ্টিকে দেখে অভিশাপ হিসাব, জীবন সংগ্রামের পথে একটা প্রতিকুলতা হিসেবে। আমাদের গ্রামের বাড়িতে ছিলো সর্বসাকূল্যে দুইটি ঘর। ঘরের টিনগুলো কালের আবর্তে ক্ষয়ে ক্ষয়ে ছিদ্র হয়ে গিয়েছিল। সামান্য বৃষ্টি হলে যা শেড হিসেবে কাজ করত, কিন্তু মুষলধারে বৃষ্টি হলে রক্ষা ছিলনা। মাঝ রাত্রে জেগে উঠে চৌকির এক কোনে বিছানাপত্র জড়ো করে বসে থাকতাম কখন বৃষ্টি থামবে সে অপেক্ষায়। বৃষ্টি থামলে ঘরের অপেক্ষাকৃত নিরাপদ অংশে গুটিশুটি মেরে আবার শুয়ে পড়তাম। আজও মুষলধারে বৃষ্টি হলে মনে পড়ে যায় সেসব দিনের কথা। প্রার্থণা করি আমার মত কাউকে যেন বৃষ্টির বিভীষিকা থেকে বাঁচতে মাঝরাত্রে ঘুম থেকে জেগে উঠতে না হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন