somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফি, আই লাভ ইউ!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ভারত জিতুক!

একজন প্রবল ‘ভারতীয় পণ্য বর্জন করুন’ এই মতাদর্শে বিশ্বাসী মানুষের মুখে এই কথা শুনে থমকে গেলাম! এমন না যে সে পাকিস্তান বিদ্বেষী!! আই মিন,পাকিস্তান শুনলেই তার গায়ে ফোস্কা পরে এমন না!! কিন্তু ভারতীয় পণ্য (সেটা শাড়ি থেকে সূঁচ যাই হোক না কেন) দেখলে সর্বোচ্চভাবে এড়িয়ে যায়!! এই পাগলে কয় কি!

আবারো বললো, আমি চাই আজকে ভারত জিতুক! তারপর নিজে নিজে বলছে, আজকে ভারত জিতলে পয়েন্ট নিয়া ঝামেলা থাকবে না; বাংলাদেশের জন্য ফাইনালে উঠার সমীকরণ সহজ হবে!

খেলা আমি শুধু দেখিই, টুকটাক বুঝি, বোদ্ধা না। দেখি এই পাগল মানুষটার সাথে! যার প্রত্যাশা বাংলাদেশ ‘খেলুক’ (হার জিত বিষয় না)। জিতলে খুশি হয়, হারলে মন খারাপ করে; কিন্তু ম্যাচ শেষে সমালোচনার ধারে কাছে নাই। তার মতে সব সময় সবকিছু ক্লিক করে না। কিন্ত প্লেয়ারদের গা ছাড়া ভাব (বডি ল্যাঙ্গুয়েজ ঢিলা) থাকলে মন খারাপ করে।

যেহেতু বাসায় আমরা দুইজন প্রাণী, সুতরাং সুখ দুঃখের ভাগাভাগিটাও আমাদের দুজনের মধ্যেই। এই ভাগাভাগির মধ্যে একদিন মাশরাফি ঢুকে পরে। আমি একাধারে মাশরাফি পড়ি, টেলিভিশনের স্ক্রীনে চোখ বুলাই; আর ওর মুখের অভিব্যক্তিগুলো মাপি। সে চোখ কখনো জ্বলে, তখন আমি চট করে টেলিভিশনের স্ক্রীনে ফিরে যাই (বলাই বাহুল্য তখন বিজ্ঞাপন শুরু হয়) কখনো ভ্রু কুঁচকে তাকায়; কখনো শূণ্য চোখে তাকিয়ে থাকে। ওর চোখ শূন্য থাকা মানে খেলা স্বাভাবিকভাবে আগাচ্ছে! তখন আমি দেবব্রতদার বয়ানে মাশরাফিকে আবিষ্কার করতে মন দেই। এর মাঝে তাসকিন দুই একটা বল পচা লাইন আপে করে, সৌম্য ধরা ক্যাচ মাটিতে ফেলে দেয়; সাকিব তো আঙ্গুল ফসকে ম্যাচ প্রতিপক্ষকে দিয়ে দেয় এবং ও ভ্রু কুঁচকে খেলার দিকে তাকায় থাকে! এমন পরিস্থিতিতে আগে তেমন একটা রাগ হতো না। এখন হয়। একটু বেশিই হয়। যখন একটা ধুঁকতে থাকা মানুষ শক্ত হাতে দলটা ধরে রাখতে সর্বস্ব উজাড় করে দিচ্ছে তখন সৌম্যের বা সাকিবের ক্যাচ মিস করাটা আমার কাছে অন্যায় মনে হয়। ফাঁসি দিয়ে দেয়ার মত অন্যায় না হলেও তীর্যক বাক্যে আহত করতে ইচ্ছা হয়। কিন্তু করি না। মাশরাফি যেভাবে শান্ত থাকে, সেভাবে শান্ত না থাকতে ইচ্ছা করলেও শান্ত থাকি।
ওহ; তুই তো এমনে মাশরাফির প্রেমে পড়ে যাবি! আমি বলি যাবো কি; গেছি তোহ! যেনতেন প্রেম না, হাটুঁর লিগামেন্ট দিয়া দিতে পারি, এমন প্রেম! সে খেলায় মন দেয়, আমি মাশরাফিতে মন দেই।

খেলা একসময় শেষ হয়। শেষে পুরস্কার নিতে মাশরাফি আসে না, আসে অন্য কেউ। বুঝি, এই একদিনের পুরস্কার নিতে মাশারাফির জন্ম না। মাশরাফি হয়তো ব্রায়ান লারা না, কিন্তু এই বাংলাদেশে মাশরাফি বলতে অজ্ঞান হয়ে যাওয়া মানুষের অভাব নেই। এতগুলা মানুষের ভালোবাসাই হয়তো ওর দস্যিপনার পুরস্কার!
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

যে কারণে ১১ দলীয় বা জামায়েত ইসলাম জোটকে ক্ষমতায় আনা উচিৎ

লিখেছেন সূচরিতা সেন, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৫


এটা সত্য যে জামায়েত ও এনসিপি দূরনীতি গ্রস্থ সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই আর এইটাই তাদের সব থেকে বড় শক্তি। তারা বিশেষজ্ঞর জন্য ও সচ্চতা জন্য এবং সংস্কারের জন্য... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×