somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ নামা

২৪ শে মে, ২০২০ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেরাজকে ঠাট্টা করে বললাম এইবার ঈদে ছেলেরা বুঝবে বাপের বাড়ি থাকা সত্বেও ঈদে সেখানে না যেতে পারার যন্ত্রনা কত!! সকাল থেকে নানাবিধ যন্ত্রনায় থাকা বেচারা কোন উত্তর না দিয়ে চুপ করেই উত্তর দিলো। আমিও ঈদের টুক টাক প্রস্তুতির জন্য রান্নাঘরে ঢুকে গেলাম। আচ্ছা ঈদের এত প্রস্তুতি? যদিও এবার বাজার সদাইয়ের ঝামেলা অনেক আগেই শেষ করতে হয়েছে, তবু শেষ মুহুর্তের প্রস্তুতিও কম মনে হচ্ছে না। মশলা ঠিকঠাক আছে কীনা, মেন্যু কি, সকালে কি, দুপুরে কি, রাতে কি, এত ক্যান!! হোক না শুধু দুজনের ঈদ, হোক না কেউ বেড়াতে আসবে না তবু ঝক্কি কম মনে হচ্ছে না তোহ!
ভেবে দেখলাম আগে কোন ঈদে এত কিছু মনে রাখতে হয়নি। যারা আমার মত ছোট সন্তান এবং বাড়িতে মা, বড় বোন এবং ভাবী আছে তারা মনে হয় এইসব টেরটাও পায় না। ভাইয়া বা আব্বু ঈদ বাজার করার আগে জিজ্ঞাসা করতো আমার জন্য কিছু আনা লাগবে কীনা, মানে হচ্ছে আমি কোন উদ্ভট আইটেম রান্না করে সবাইকে প্যারা দিতে চাই কিনা। সেই অনুযায়ী একটা ফর্দ ধরায় দিতাম। এবং ঈদে আমার ভাই বোনের বাচ্চাদের হাতে মেহেদী আর জামা জুতা পড়িয়ে পুতুল বানায় দেওয়ার পরে যদি মর্জি হতো উদ্ভট রান্না করে সবাইকে আপ্যায়ন করতাম।
বিয়ের পরে মেরাজের সাথে যাওয়া শুরু করলাম কুমিল্লা। প্রথম ঈদে আমরা দেশের বাহিরে ছিলাম, ফিরে ঈদের পরের দিন গেলাম আম্মুর সাথে দেখা করতে। যেয়ে দেখি টেবিলে আম্মুর বানানো স্পেশাল পুডিং, অবশ্যই ডাইনে বামে না তাকায়ে পুডিং খেতে বসে গেলাম। মনেই নাই আম্মুকে সালাম করছিলাম কীনা, আমাদের বাসায় সালাম করার রীতি নাই, মেরাজের সাথে থেকে শিখছি। যেহেতু এতবছরের প্রাকটিসে নাই, সেহেতু মেরাজ না মনে করায় দিলে মনেও থাকে না। যাই হোক, আম্মুর বানানো ডিমের পুডিং এর কোন তুলনা হয় না, একটা বেহেশতি আইটেম। আরো কিছু বেহেশতি আইটেম আছে, যেমন মুরগীর রোস্ট, গরুর মাংশ ভুনা আর গরুর কাবাব। আম্মুর বানানো ঘি দিয়ে কালিজিরা চালের পোলাও ও খুব অসাধারন হয়। মেহমান আসলে গল্প করা আর বেড়ে দেওয়া খাবার পরিবেশন করা ছাড়া খুব একটা কাজ তখনো করতাম না, মানে করতে হতো না। সবসময়েই আম্মুর কাজ করার অনেক লোক থাকতো, একজন না থাকলে অন্যজনকে আম্মু ডেকে আনতো, সুতরাং সেখানেও উদ্ভট খাবার বানানো ছাড়া এবং স্বেচ্ছায় দুই একটা রান্না করা ছাড়া ঈদে আমার কোন কাজ নাই। যেহেতু অল্প সময়ের জন্য যেতাম, দরকার ও হতো না। আমার কাজই ছিলো রান্নাঘরে টুলে পা ঝুলায় বসে বসে মেসেঞ্জারে টুংটাং করা। ঈদে আমার অখন্ড অবসর এবং আমি রংপুরে যাওয়ার জন্য প্রকাশ্যে কান্নাকাটি না করলেও খুব মন খারাপ হয়ে থাকতো। বলাই বাহুল্য খুব খুব মিস করতাম।
এইবার কুমিল্লা যাওয়া মিস করতেছি। ঈদে রান্নার জন্য সব কিছু রেডি থাকা মিস করতেছি। পরের দিকে যখন আম্মুর শরীর খারাপ থাকতো, তখন অবশ্য টুকটাক রান্না করতাম তবু সবকিছু রেডি করে রাখতো আম্মু । ঢাকা থেকে যেয়েই মেরাজ শেষ মুহুর্তের ঈদের বাজার করতে যখন ছুটতো তখনো ফর্দটা করে দিতো আম্মু। এই যে আমি এই অর্ধ বুড়া বয়সে বাজারের ফর্দ বানানো শিখি নাই, সেই জন্য দায়ী আমার শ্বাশুড়ি এবং উনার ছেলে। ডে টু ডে লাইফের মেন্যু আর ঈদের ঝক্কি সামলানো যে এক জিনিস না সেটা শেখা এ জন্মে আমার হবে বলে আমার মনে হবে না !
তবুও ঈদ ঘরে কাটুক, নিরাপদে থাকুক প্রিয়জন।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ রাত ৮:১৫
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

যে কারণে ১১ দলীয় বা জামায়েত ইসলাম জোটকে ক্ষমতায় আনা উচিৎ

লিখেছেন সূচরিতা সেন, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৫


এটা সত্য যে জামায়েত ও এনসিপি দূরনীতি গ্রস্থ সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই আর এইটাই তাদের সব থেকে বড় শক্তি। তারা বিশেষজ্ঞর জন্য ও সচ্চতা জন্য এবং সংস্কারের জন্য... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×