somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তির মৃত্যু

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মজাকে হত্যার পর আত্মহত্যা করেছেন শান্তি।

কিন্তু এইসব মৃত্যুর হিসেব কোথাও লেখা থাকবে না। থাকে না।

অথচ এরাও অমনোযোগের বলি। এরাও সিস্টেমের গলতির বলি।

দিনমজুর উত্তম মন্ডলের স্ত্রী শান্তি রানীর বয়স আমার চেয়ে মোটে এক বছর বেশি। মোটে ৩৬। কিন্তু শান্তির জীবনে যে প্রশান্তির পরশ বিশেষ একটা ছিল না তা এই 'তাড়াহুড়োর সাহিত্য' পাঠেও বেশ বোঝা যায়।

'প্রতিবন্ধী' সন্তান নিয়ে শান্তির যে কষ্টটা গেছে তা কল্পনা করছিলাম।

কাহাতক সওয়া যায়! কাহাতক বয়ে নিয়ে যাওয়া যায় ভার!

আমাদের রাজনৈতিক ও বেসরকারী উন্নয়ন সংস্থার উচ্চাভিলাসী শব্দবন্ধ 'ভিন্নভাবে সক্ষম' মানুষ হবার সুযোগ শান্তির 'প্রতিবন্ধী' মেয়েটি পায়নি। সমাজ সেই সুযোগ উত্তম-শান্তির দ্বার গোরায় পৌঁছে দিতে পারেনি।

উন্নয়ন কাজীর গরু। কিতাবে আছে। মাথাপিছু আয়ে আছে। শিল্পপতির ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে উন্নয়নের খতিয়ান। কিন্তু শান্তিরা, একইরকম আছে। অভাব তাদের পিছু ছাড়ে না। শান্তি তাদের দেখা দেয় না। জীবনের দৌড়ে গরীব শান্তিরা সিসিফাস। বোঝা যতই ঠেলে একটু সরাতে চায়, তা সরে না। নেমে আসে। ঘাড়ের উপর।

তবে, সিসিফাসের সাথে শান্তিদের ফারাকটা হলো, সিসিফাস ছিল দৈবের বলি। আর শান্তিরা সমাজের, সিস্টেমের। তাদেরকে কেন্দ্রে রেখে সমাজের উন্নয়ন-ভাবনা করা হয় না। উন্নয়ন ভাবনায় থাকে, বড় বড় কলকারখানা। আর সেই সব বড় বড় চাকার নিচে অগোচরে পিষ্ট হয় শান্তিদের ছোটা-সা-প্রাণ।

ব্যক্তিগতভাবে আমি একটি পরিবারকে চিনি। তারা আমার নিকটজনও বটে। গ্রামের সহজ-সরল-লেখাপড়া না জানা-কৃষক সমাজের মানুষ তারা। সেই পরিবারে এক শিশু-কন্যা আছে। প্রতিবন্ধী। কানে শোনে না এবং কথা বলতে পারে না।

প্রতিবন্ধীদের জন্য সরকার একটি কার্ড রেখেছে। এই কার্ডের আওতায় বছরে কিছু টাকা আর কিছু সুবিধাদি মেলে।

কিন্তু আমি যেই কৃষক পরিবারটির কথা বলছি, তারা আজো এই 'প্রতিবন্ধী কার্ডের' দেখা পায়নি। কার্ড করতে একবার খবর নিতে গিয়ে পরিবারের কর্তা নাকি শুনেছেন, ৫ হাজার না কত টাকা যেনো ঘুষ লাগবে।

আর এই শিশুর জন্য থেরাপি বা চিকিৎসা বা বিশেষায়িত স্কুল তো কোন দূর কি বাৎ!

অতএব, এই শিশুটি যখন বড় হবে, বড় হতে-হতে তার পরিবার এবং সে যে বিরাট ঝক্কির ভেতর দিয়ে যাবে তা কি উত্তম-শান্তি ও তমালিকার চেয়ে কম হবে কিছু?

কী জানি ছাই! বুঝি না অতো।

সাত সকালে এই সব ছাইপাশ খবর দেখে যত সব বেহুদা কথা লিখছি।

মেয়েকে ‘বিষ খাইয়ে’ মায়ের বিষপান, দুজনের মৃত্যু
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×