চুলের সিল্কী আঁধারে ডুবে গেলে সূর্য
ফিরে আসে কোলম ঘুম
আর যখন চৈতন্য ফেরে-
ফিরে আসে ঘাসের জীবন।
ফিরে আসে ঘুম ফেলে রাতের নাগর
আরামের ঘুম তারে দেয় না আরাম
তাই কেটে যায় রাত্রী
প্রার্থনায়-
সুখ যদি দিতে পারে সিল্কী আঁধার।
দুই.
সে রাতে আর কেউ আসেনি
বিরিকুলি গাছের নীচে
সিল্কী আঁধার নাকি চুষে নেয়
দাড়াশ জীবন।
আর ফেলে যায় কয়েকটি শুভ্রপালক
এবঙ ত্রিরঙ অশ্রু ফোঁটা।
তিন.
ফেরারী জীবন আর যায় না চৈত্র দুপুরে
অদৃশ্য হয়ে গেলে আলোক পথিক
খুঁজে ফেরে তাক-
আতাইকুলের বুকে পশমওলা দীর্ঘপুরুষ
সিল্কী আঁধারে যদি পেয়ে যায় তারে।
চার.
কেউ কেউ দেখেছিলো
বলেছিলো
সূর্য ডুবে গেলে
বেড়াতে এসেছিলো পূর্ণীমা আলো
সে নাকি সিল্কী আঁধারে
ডুব দিয়ে তুলে আনে আলোর ফসিল।
পাঁচ.
সিল্কী আঁধার সেদিন
বলেছিলো সূর্যকে ডেকে
যতই আলো তুমি জ্বালাও বুকে
আমি ‘তোর’ বুক চিড়ে নিয়ে যাবো
সকল সকাল
রেখে যাবো আলোহীন
সিল্কী আঁধার।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




