শকুন চক্ষুর অন্তরালে
মেলে দিয়েছো ঈগল ডানা
আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো
কহিনুর রোদ।
তিল তিল অপোয়
ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে
দরাজ কণ্ঠে হাক দিয়েছো
‘স্বরাজ লাগবে স্বরাজ
আমি স্বরাজ ফেরিওয়ালা’
স্বরাজ ফেরি করতে করতে
তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে
মিছিলে-মিটিং
কারাগারে
মসজিদ-মন্দিরে
এবং বুলবুলের গানের আসর
ও খঞ্জনার নাচের ঘরে
তারপর তোমার রক্তের সিরিঞ্জ বেয়ে
নেমে আসলো স্বাধীনতা।
আমরাও চিৎকার করে
স্বরাজ এসেছে, স্বরাজ
বলতে বলতে- বেমালুম ভুলে গেলাম
তুমি একদিন আমাদের স্বরাজ ফেরিওয়ালা ছিলে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




