আজকে অনেক খুশি খুশি লাগতেসে ।এই খুশির কোন বিশেষ কারণ খুঁজে না পাওয়ায় হাসিও আসতেছে..হেসেও দিসি.. আসে পাশে লোকাল বাসের লোকজন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমার হাসির কারন খুঁজলো... তাদেরও কিছু বিনোদন প্রয়োজন । জানি না তারা কে কি কারণ খুঁজে পেলো তবে দু এক জন কে দেখলাম মুচকি মুচকি হাসতেসে ।
আমি কি পুরোপুরি পাগল হয়ে গেছি ? জানি না তবে এটা যদি পাগলামী হয় তবে আমার এইম ইন লাইফ আজকে থেকে পরিবর্তন হয়ে গেছে । আমি হতে চাই পৃথিবীর সবচেয়ে বড় পাগল । কারন এই খুশি , মহা খুশির অনুভূতি গুলো একটু ছড়াতেই আরও হাজার গুন বেশি হয়ে ফিরে আসতেসে নিজের কাছেই । সুস্থ থাকার চেয়ে এমন পাগল হওয়া অনেক ভালো ।
আশা করি সবাই এরকম খুশি আনন্দের সন্ধান পেয়ে যাবে । পাগল হবে পুরো জাতি , সমগ্র পৃথিবী । মানসিক হাসপাতালে থাকবে সুস্থ রা । আর আমরা পাগলরা ঘুড়বো উন্মক্ত ।
জয় হোক পাগলামীর । নিপাত যাক দূষিত সুস্থতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

