somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অক্ষর গুলোর স্বপ্ন

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কেউই ইচ্ছে করলে লেখা-লেখি করতে পারে। কিন্তু সবার সেই ইচ্ছে টা থাকে না। আধুনিক যুগে অনেকের কাছেই এটা বোরিং । কিন্তু এটা সত্যি যে তারা চাইলেই ভালো লেখক হতে পারে।কিন্তু ভালো লেখক আর জনপ্রিয় লেখক এই দুইয়ের মাঝে পার্থক্য আছে । অনেক ভালো লেখক আছেন যারা সস্তা জনপ্রিয়তার ধার ধারেননি তবুও ভাগ্য বলে অনেক জনপ্রিয় হয়েছেন । তবে সবাই কিন্তু না।অনেকে অজানা রয়ে গেছেন । এক সময় হারিয়ে গেছেন ।
আবার অনেক বস্তা পচা লেখক ও অনেক জনপ্রিয় হতে পারেন । বিশেষ করে ফেইসবুকে কিংবা ব্লগে তার যথেষ্ট সুযোগ আছে । জনপ্রিয় কারো দু একদিন পা টিপে দিলেই কিংবা অন্য কোন উপায়ে সহজেই তার ঘাড়ে উঠে জনপ্রিয় হওয়া যায় এবং এটা খুব দ্রুত প্রক্রিয়া । তবে অনেকেই এই চামচামি টা পছন্দ করে না। আমি তো একদম ই না । কাউকে তেল মারা , কিংবা এ জাতীয় কিছুতে আমি কখনোই দক্ষ হতে পারিনি ।হতে চাই ও নি ।
আমি বলছি না আমি খুব ভালো লেখক । আমি জানি শিল্প গুনে যথেষ্ঠ অভাব আছে আমার লেখায়।এবং খুবই অনিয়মিত ভাবে লিখি আমি যা জনপ্রিয় হওয়ার অন্তরায়। মাঝে মাঝে অনেক কিছু লিখতে ইচ্ছে হয় । কিন্তু তখন মাথায় নির্দিষ্ট কিছুই থাকে না। অনেক সময় হালকা স্বপ্নে হালকা জাগরনে মজার কোন কিছু লেখার থিম মনে পরে যায় কিন্তু লিখবো লিখবো করে কখনোই লেখা হয় না।ঘুম থেকে লাফিয়ে উঠে দেখি হয় কারেন্ট নায় । আর না হয় নেট এ এমবি নেই। লেখার পাঠক ও খুব কম আমার। চার পাশে কয়েকজন মানুষ মাঝে মাঝে পড়ে এবং কেউ কেউ উপহাস আবার মাঝে মাঝে কেউ কেউ প্রসংশাও করে। ঐ টাই আমার পারিশ্রমিক । আমি শুধু তাদের আনন্দ টা দিতে চাই । তবে সবাই তা ধরতে পারে না নিতে পারে না।
হয়তো একদিন ব্যস্ততা কিংবা চির বিরাম নিয়ে হারিয়ে যাবো চেনা কোন অজানায়। কিন্তু আমার চাওয়া শুধু এইটুকুই ছিল যে সবাই মনে রাখুক আমি ছিলাম । জনপ্রিয় হয়ে বাহবা শুণার কোন ইচ্ছা আমার নাই । ইচ্ছে শুধু আমার কিছু কিছু লেখা আছে যা সবাই পড়ুক । মনে রাখুক আমি লিখেছিলাম ।
কিন্তু আজকে হঠাত করে মনে হলো কি দরকার ?? আমার মৃত্যুর পর আমার ছবি নিয়ে যদি কেউ পূজাও করে তাতে আমার ঐ পঁচে যাওয়া লাশ টার কি যায় আসবে ?? কিচ্ছু যায় আসবে না । যা করার যা পাওয়ার আমি জীবিত অবস্থাতেই পেতে চাই । কিন্তু তাই বলে কারো তোষামোদ ও আমি করতে পারবো না। তাহলে কি হবে আমার পরিণতি ?? সেটা আমি নিজেও জানি না। কেউ জানে না । থাকুক তাহলে কিছু লেখা বিরক্তির কারন হয়ে তার লেখকের মত । পরে থাক ফেইসবুক নোট গুলো অদেখায় ।
সাধারন কিছু মানুষের সাধারন লেখা গুলো অসাধারন হওয়ার সাহস হয়তো পাবে কোন দিন হয়তো পাবে না। তবে অক্ষর গুলো স্বপ্ন দেখে যাবে এটুকুই বিশ্বাসের সাথে বলে গেলাম।:)
অক্ষর গুলো স্বপ্ন দেখে যাবে ..... :)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×