somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টি-টুয়েণ্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হাফিজ, আফ্রিদির পাকিস্তান

১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীলংকায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ৪র্থ টি-টুয়েণ্টি বিশ্বকাপের জন্য নির্বাচকদের ঘোষিত পাকিস্তান দলটি লঙ্কান কণ্ডিশন অনুযায়ী সঠিকই বলা যায়। জুনায়েদ খান ও আব্দুর রেহমানের বাদ পড়া অনেকের কাছে অবাকই ঠেকতে পারে। কিন্তু যে দলে সুইং, ইয়র্কার ও স্লোয়ার বল করার জন্য টি-টুয়েণ্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী অভিজ্ঞ গুলের সাথে পরীক্ষিত তানভির আছেন সেখানে জুনায়েদের তেমন কার্যকারিতা আছে কি? সামিকে দলে নিয়ে নির্বাচকেরা দলে ভেরিয়েশন এনে ঝুঁকি নিয়েছেন! অন্যদিকে ইয়াসির আরাফাতের অলরাউণ্ড দক্ষতাই তাকে লঙ্কাগামী বিমানের টিকেট পেতে ভূমিকা পালন করেছে তা নি:সন্দেহে বলা যায়। মিতব্যয়ী স্পিনার রাজা হাসান ঘরোয়া লীগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন। ব্যাটিংয়ে ইমরান নাজিরের দলভূক্তি মিসবাহ উল হকের অনুপস্থতিতে দলের ব্যাটিংয়ে বাড়তি অভিজ্ঞতা যোগ করবে। মিডল অর্ডারে কামরান, আসাদ থাকলেও দলের সাফল্য অনেকাংশে শোয়েব ও উমরের ব্যাটিং ফর্ম এর উপর নির্ভর করবে। দলে ফিনিশার হিসেবে মিসবাহ এর ঘাটতি পূরণে দুই বর্ষীয়ান অলরাউণ্ডার আফ্রিদি ও রাজ্জাককে বাড়তি দায়িত্ব পালন করতে হবে। কামরানের কাছে গ্লাভস ফিরিয়ে দিয়ে বিচক্ষণতার পরিচয় দিল হোয়াটমোরের পাকিস্তান। দলের মূল একাদশে নাসির ও ইমরান নাজিরের মধ্যে যে কোন একজন হাফিজের সাথে ওপেনিংয়ে খেলবেন। এরপর আসাদ, উমর, কামরান, শোয়েব মালিক। অলরাউণ্ডার হিসেবে রাজ্জাক ও আফ্রিদি। দলে মূল স্পিনার হিসেবে সাঈদ আজমলই একমাত্র খেলবেন বলে ধারণা করা যায়। কেননা দলে আফ্রিদি ছাড়াও হাফিজ ও শোয়েব মালিকও আছেন স্পিনার হিসেবে। প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য হয়তো রাজাকেও খেলানো হতে পারে। মূল একাদশে বোলার হিসেবে গুল অটোমেটিক চয়েস। তার সাথে তানভীরের খেলার সম্ভাবনাই বেশি। নিউজল্যাণ্ডের বিপক্ষে ২৩ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে পাকদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একবারের চ্যাম্পিয়ন, একবারের রানার্স আপ ও একবারের সেমিফাইনালিস্ট এ দলটির মূল ভরসা বরাবরের মতই বোলিং। টি-টুয়েণ্টি ইতিহাসের সবচেয়ে সফল তিন বোলার আফ্রিদি (৫৮ উইকেট), গুল (৫৭ উইকেট) ও আজমল (৫৫ উইকেট) এই বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলছেন! ব্যাটিংয়ে আছেন আফ্রিদি, শোয়েব, আকমল ভাতৃদ্বয়, হাফিজ ও রাজ্জাকের মত খেলোয়াড়। টি-টুয়েণ্টি বিশ্বকাপে সবচেয়ে সফল এ দলটি কাগজে, কলমে, পরিসংখ্যানসহ সব দিক দিয়ে এবারেও শিরোপার দাবিদার। প্রায়ই উপমহাদেশের মত লঙ্কান উইকেটে ভাল করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হাফিজবাহিনী। অক্টোবরের সাত তারিখে কলম্বোর ফাইনাল জিতে পারবে তারা বিশ্বকাপ পুনরুদ্ধার করতে? শক্তিশালী দল হলেও পাকদের নিয়ে বাজি ধরার লোক খুব কমই পাওয়া যাবে কেননা ক্রিকেট বিশ্বে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দলের ট্যাগও যে আছে তাদের উপর!

১৮ জুলাই, ২০১২ ইং।
মো: মুজিব উল্লাহ: [email protected]
Follow me at Facebook
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×