somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়ে চলছে নীরব জিম্মি ব্যবসা

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিম্মি ব্যবসা চলছে পাহাড়ে। মুক্তিপণের বিনিময়ে চলছে নীরব অপহরণ। হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে মুক্তিপণ হিসেবে। জায়গা-জমি বিক্রি করে ও ঘটনা প্রকাশ না করার মুচলেকা দিয়ে নতুন জীবন ফিরে পাচ্ছেন জিম্মিরা। এদের সবাই পাহাড়ে বসবাসকারী বাঙালি। স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী গত ১৫ দিনে পার্বত্য এলাকায় অপহরণের ঘটনা ঘটেছে চারটি। তবে এ নিয়ে কোন মামলা হয়নি। এদিকে এ ধরনের ঘটনায় তিন পার্বত্য জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাঙালি প্রাণভয়ে দুর্গম পাহাড় ছেড়ে শহরমুখী হচ্ছেন। জীবনযাপন করছেন মানবেতরভাবে। অত্যাধুনিক অস্ত্রের ভয় দেখিয়ে প্রত্যন্ত পাহাড়ে বসবাসকারী বাঙালিদের প্রায়ই অপহরণ করা হচ্ছে। কিন্তু ঘটনা জানতে পারছেন না কেউই। পার্বত্য অঞ্চলে তৎপর গোয়েন্দা সংস্থাগুলোও এ নিয়ে উদ্বিগ্ন। তারা জানিয়েছেন, এ পর্যন্ত অপহরণের শিকার কাউকে দিয়ে একটি মামলা করানোও সম্ভব হয়নি। পাহাড়ি সন্ত্রাসীদের ভয়ে তারা সবাই তটস্থ। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণের প্রক্রিয়া এমনই যে প্রতিবেশী থেকে শুরু করে প্রশাসনের কেউই এ ধরনের ঘটনার খবর জানতে পারছেন না। পাহাড়ের দুই শক্তিশালী সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানিয়েছেন, এসব বাহিনীর সদস্যরা নীরবে অপহরণ করে নিয়ে যাচ্ছে তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে। সেখান থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে। অপহরণকারীরা তাদের আত্মীয়-স্বজনকে হুমকি দিয়ে বলছে, এ ঘটনা প্রতিবেশী কিংবা প্রশাসনের কেউ জানলে লাশও ফেরত দেয়া হবে না। ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন, অপহরণের ঘটনা জানাজানি হলে মুক্তিপণের টাকার পরিমাণ বাড়ানো হয়। একই সঙ্গে অপহৃতদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন। খাগড়াছড়ির দীঘিনালার এক বাসিন্দা বলেন, কিছুদিন আগে উপজাতি সন্ত্রাসীরা রাতে বাড়ি থেকে অপহরণ করে পানছড়ির গহিন অরণ্যে নিয়ে যায় তাকে। সেখানে আরও আট-দশজনকে অপহরণ করে নিয়ে আসা হয়। তাদের আত্মীয়-স্বজনের কাছে ১০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি বলেন, সন্ত্রাসীদের কাছে অনেক কাকুতি মিনতি করে ১৫ হাজার টাকার বিনিময়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসি। আসার আগে তারা শাসিয়ে বলে, এ ঘটনা বাইরে প্রকাশ করা হলে আবারও অপহরণ করা হবে। তখন আর কোন মুক্তিপণের বিনিময়ে ছাড়া হবে না। হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে রাখা হবে। প্রশাসনের প থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা ঘটছে। তবে ভয়ে কেউই প্রশাসনকে জানাচ্ছেন না। এ কারণে নীরব অপহরণের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তারা আরও জানিয়েছেন, দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় পুলিশ এসব সন্ত্রাসীর কাছে অনেকটা অসহায়। গোয়েন্দা সংস্থার প থেকে বলা হয়েছে, বিষয়টি উদ্বেগজনক। এ কারণে পার্বত্য অঞ্চলের পুলিশি নিরাপত্তা কিছুটা জোরদার করা হচ্ছে। সর্বশেষ অপহরণ করা হয় নাই্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগানের দুই কর্মচারী হেফাজেতুর রহমান (২৮) ও নাজের মিয়া (২৪)-কে। তারা পিএইচপি গ্র“পের রাবার প্রকল্পের কর্মচারী। বাইশারীর মধ্যপাড়ায় প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাদের তুলে নেয়া হয়। এর আগে বান্দরবানে এক বাঙালি ঠিকাদারকে অপহরণ করা হয়। এর কয়েক দিন পরই অপহৃত হন দুই নির্মাণশ্রমিক। তারা তিনজনই মুক্তিপণ দিয়ে ছাড়া পান বলে স্থানীয়রা জানান। তবে অপহৃত কিংবা পুলিশের প থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য অঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার এবং কয়েকটি সেনাক্যাম্প গুটিয়ে নেয়ার কাজ চলছে। এর মধ্যেই অপহরণের ঘটনাগুলো ঘটলো। এদিকে পাহাড়ে ওই জিম্মি ব্যবসার জন্য একে অপরকে দায়ী করছে জেএসএস ও ইউপিডিএফ।

সুত্র : Daily Manabjamin
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×