somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরু-গোলাপের কাব্য

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধরায় যখন খুন-জখমের জমছে গহিন অন্ধকার,
মানবতার লাশ পঁচেছে—চতুর্দিকেই গন্ধ তার,
মানুষগুলো বনমানুষে বদলে গেছে আপনাতেই,
খেই হারিয়ে নেই হয়েছে শান্তি ও সুখ সেই সাথেই;

ঊষর মরুর ধূসর বুকে আসর যখন শয়তানের
রাসূল তুমি ফুটলে গোলাপ বিরান মরুর-ময়দানের।
মরুর বাঁকের তরুর শাঁখের বুলবুলিদের ফুটল বোল,
প্রেমের নেশায় আবির হলো বিষ-নাগিনীর নীল-ছোবল।

আরব ভূমির গরব তুমি মায়ের নয়ন-পুত্তলি
ভুল-গলিতে নও গো পথিক,বন-গোলাপের ফুলকলি!
চতুর্দিকের কাতরধ্বনি তোমায় করে বিক্ষত—
মুক্তি পাওয়ার উপায় পেতে গুহায় হলে ধ্যানরত।

ধরার বুকে কুরআন নিয়ে আসল নেমে জিবরায়েল—
ঝঞ্ঝা-বাণীর ঝনঝনিতে এক নিমেষে সব ঘায়েল।
মক্কা-পুরের নিঃস্ব-এতিম ওগো চির-বিশ্বাসী,
সত্য যখন ধরলে তুলে কেবল পেলে বিষ-শ্বাসই।

সত্য তো নয় তথ্য শুধু— পাষাণ থেকেও ভার বেশি
মর্তে তারই করতে প্রচার ছাড়তে হলো নিজ দেশই।
ইয়াসরিবের কুটির তোমার পরশে হলো আপ্লুত,
কণ্টক হলো পুষ্পিত আর হর্ষে হলো পাপ পূত!

অসভ্য এই বিশ্বে এল সোপান নতুন সভ্যতার,
সন্ন্যাসীরা ফিরল গৃহে—বিনাশ হলো অজ্ঞতার।
আরব থেকে তোমার বাণী পৌঁছে গেল কর্ডোভায়—
বদ্ধ কুয়ায় আসলো জোয়ার, উঠল হাওয়ার ঝড় ডোবায়!

আজকে কোথায় ঝঞ্ঝা-জোয়ার,কোথায় ঢেউয়ের খঞ্জনি!
পৃথ্বী-জুড়ে দৈত্য-দানোর মত্ত অসির ঝনঝনি।
উম্মাহ তোমার সুরমা চোখে করছে শুধুই ভোগ-বিলাস—
হায়! অভাগা বুঝতে কি পায় এমনি হবে আপনি লাশ?

আর কতকাল গোপন হয়ে আপনগৃহে অন্তরীণ?
নও-জোয়ারের শুনছি ধ্বনি, সেই আশাতেই গুনছি দিন।

—মরু-গোলাপের কাব্য
স্নিগ্ধ মুগ্ধতা

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৭:০১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×