এবারের নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঝোলায় যাওয়ায় চারদিক থেকে সমালোচনার তুমুল ঝড় বইছে। এই পুরস্কারের সমালোচকরা বলছেন, ওবামা প্রেসিডেন্ট হয়েছেন মাত্র তো ৯ মাস হলো। এতো কম সময়ে তিনি এমন কোনো সাফল্যই অর্জন করেননি যা নোবেল জয়ের মাপকাঠী হতে পারে। ওবামা নিজেও এ বিষয়টিতে একমত হয়েছেন। পুরস্কার গ্রহণ করলেও তিনি মনে করেন যে, নোবেল বিজয়ীদের মতো উচ্চশিখরে তিনি এখনো পৌঁছাননি। একদিক থেকে চিন্তা করলে, নোবেল কমিটির এই সিদ্ধান্ত ভুল। কিন্তু একটু অন্যভাবে চিন্তা করলে দেখা যাবে যে তাকে পুরস্কৃত করার উদ্যোগটি চমৎকার।
যেকোনো রাষ্ট্রের যুদ্ধ বা শান্তি বিষয়ক সঙ্কটপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষমতা রয়েছে একজন মার্কিন প্রেসিডেন্টের। এজন্য প্রয়োজন সুক্ষè কিছু বিচার বিবেচনার। কিন্তু মার্কিন জনগণ বরাবরই পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলোতে উদাসিন। ফলে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের নিজ দেশের জনগণের কাছে জানতে বা জানাতে চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যেমন, সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে নিকারাগুয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। কারণ ওই দেশটির সরকার রিগ্যানের মনমতো হয়নি। আল কায়েদা বাহিনী, গণবিধ্বংসী অস্ত্র এ বিষয়গুলোর সঙ্গে বানোয়াট সংশ্লিষ্টতা তৈরি করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অপর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
নোবেল কমিটি এমন এক সঙ্ঘ, যা বিশ্বে শান্তির ব্যাপ্তি বাড়াতে চায়। তারা পুরস্কৃত করে ওবামাকেই বোঝাতে চেয়েছেন যে, তার কাছ থেকে বিশ্বের অনেক প্রত্যাশা আছে। বিশ্বের ভবিষ্যৎ অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট অর্থ্যাৎ ওবামার উপর নির্ভর করে। অতীতের ক্ষমতালোভীরা মার্কিন প্রেসিডেন্টরা খেতাব নিয়ে যেসব অন্যায় অবিচার করে গেছেন, তা ধুয়ে মুছে নতুনভাবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ঠিক করার জন্য ওবামা এই পুরস্কার পেয়েছেন। একদা শেক্সপিয়ার বলেছিলেন, কেউ জন্ম থেকেই মহৎ, কেউ মহত্ব অর্জন করে নেয়, আর কেউ চাপিয়ে দেয়া মহত্ব বয়ে বেড়ায়। হতে পারে এই নোবেল শান্তি পুরস্কার ওবামার উপর চাপিয়ে দেয়া মহত্বের প্রতীক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



