somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিনী দুঃখ করোনা

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নারীবাদ, পুঁজিবাদ, অমুকবাদ,তমুকবাদ... প্রতিটা "বাদ"ই যথেষ্ঠ ঘৃণিত!!! প্রতিটা 'বাদ'-ই মূলত আরেকটা 'বাদ' কে বাদ করে দেওয়ার স্বার্থ নিয়ে চলে, বড়ই সাংঘর্ষিক বিষয়। মানুষ হিসাবে আপাত বিল্ট-ইন 'বিবেক' নামক বিষয়টাকে বুঝতে পারলেই বোধহয় ঠিক-ভুল বিভেদ করার সহজাত বোধ তৈরী হয়ে যায়। যাই হোক অত কিছু বলতে আসি নাই।
পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে নারীদের নিয়ে কিছু বলতে হলে তসলিমা নাসরিন হওয়া লাগেনা। তার লিখা খুব একটা পড়িনাই বলা যাবেনা, তার যত লিখা পড়েছি সবগুলাকে জোড়া দিয়েও পিছিয়ে পড়া অর্ধাঙ্গীদের জন্য এ মনে যতটুকু অনুভূতির আনাগোনা হয়নি তার থকে ঢের বেশি কিছু বোধ একেবারে শিকড়ে গিয়ে ধাক্কা মেরে গিয়েছিল জেমস এর একটি মাত্র গানে...

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
আঁধারের সিঁধ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী .........

রবি ঠাকুরের গানে...
"প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।।"- কথাগুলার আবেদনও হয়ত অনেকটা ম্লান হয়ে যায় "আঁধারের সিঁধ কেটে আলোতে এসো...চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা। ঘর ছেড়ে তুমি বাইরে এসো, চেয়ে দেখ রংধনু...চেয়ে দেখ সাতরং..." কথাগুলার ধাক্কায়।
এ লিখাটা বিশেষ একটা দুঃখ নিয়ে লিখতে বসা- দুঃখটা আসলে অন্য জায়গায়। আমরা তসলিমা নাসরিন এর নাম জানি, রবি ঠাকুরের নাম জপি, জেমস নামে মাতাল হয়ে যাই...অথচ ঐ হতভাগা গীতিকারটার নাম জানিনা যার অনবদ্য লেখনীর আহবান জেমসের উদাত্ত কণ্ঠ বসে গিয়ে নববিপ্লবে ভেসে গিয়েছিল হৃদয়-কুঠুরী। কিশোর হৃদয়ের সম্মানপৃষ্ঠে নতুন এক রাজ-সিংহাসনে বসিয়েছিলাম এ সমাজের চিরায়ত দুঃখিনীদের।

**যদ্দুর মনে হয় এই গানের গীতিকার 'আসাদ দেহলভী'। কেউ যদি নিশ্চিত হয়ে জানাতে পারেন কৃতজ্ঞ থাকব।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×