তোমার সন্ধ্যাবেলা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো তুমি সন্ধ্যে প্রতি
ঘরের কোণে পড়তে বসো,
কপাল গুজে ঠোট কামড়ে
মনযোগে অংক কষো।
ইচ্ছে হলেই তোমার পাশের
জানালাটা ইকটু খোলো,
মন চাইলে তার উপরে
হটাৎ করেই পর্দা ফেলো।
বৃষ্টি এলে হয়তো আবার
পর্দা ঠেলে বাদল দেখো
ঘাড় ফিরিয়ে অবাক মুখে
বৃষ্টিতে চোখ রাখতে শেখো।
মন চাইলেই হাত বাড়িয়ে
মেঘের ফোটা গায়ে মাখো,
উষ্ণাতে মন চায়ের কাপে
তোমার কোমল হাতটি রাখো।
হয়তো কোন সন্ধ্যে তুমি
পাওনা খুঁজে পড়ার মানে
সেদিন দেখি গান-শুনা তার
ঝুলছে তোমার নরম কানে।
হয়তো তখন গানের আবেগ
তোমার মনে স্বপ্ন আঁকে,
সেই স্বপনে মনটা তোমার
ভুল করে হউক কাউকে ডাকে।
সে ডাক শুনে আমি পাগল
তোমার ছবি আঁকি মনে,
তারার মেলায় চাঁদের ছবি
মিলাই আমার নীল গগনে।
ঠিক এভাবেই দিন প্রতিদিন
তোমার ঘরে সন্ধ্যা নামে,
দেখে তোমার সন্ধ্যানামা
মনের ব্যথা ইকটু থামে।
এমনি করেই মাসের শেষের
দু’দিন তোমার সন্ধ্যা দেখি,
আর বাকি দিন সন্ধ্যা দু’টি
স্মৃতির পাতার লাইনে লিখি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন