somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ থেকে ৬.১ শতাংশ

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানুয়ারি থেকে শুরু হওয়া হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সংস্থাটি বলেছে, রাজনৈতিক অস্থিরতায় পরিবহন ও সেবাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের বিনিয়োগ ও উন্নয়ন প্রবৃদ্ধির জন্য একটি বিরাট বাধা।

আইএমএফের সফরকারী প্রতিনিধিদল গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনীতির কারণে অর্থনীতির ক্ষয়ক্ষতি নিয়ে এমন আশঙ্কার কথা জানিয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটির তরফে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ থেকে ৬.১ শতাংশ হবে। সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের প্রধান ও সংস্থাটির এশিয়া-প্যাসিফিক বিভাগের উপপ্রধান রডরিগো কুবেরো বক্তব্য দেন।

চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭.৩ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় সেই স্বপ্ন যে পূরণ হবে না, তা ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সম্প্রতি কালের কণ্ঠকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছর ৫ থেকে ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হতে পারে।

বাংলাদেশ সরকারের সঙ্গে ১০০ কোটি ডলারের তিন বছর মেয়াদি চলমান ‘বর্ধিত ঋণ সহায়তা’র (ইসিএফ) অর্থছাড়পূর্ব পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পর্যালোচনার জন্য আইএমএফের প্রতিনিধিদলটি গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসে।

দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলনে রডরিগো বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। এর ফলে বাংলাদেশের পরিবহন ও সেবাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক এই অনিশ্চয়তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের বিনিয়োগ ও উন্নয়ন প্রবৃদ্ধির জন্যও একটি বিরাট বাধা। রাজনৈতিক সমস্যা দীর্ঘায়িত হলে অর্থনীতিতে আরো বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

রডরিগো জানান, মধ্য মেয়াদে উচ্চতর প্রবৃদ্ধি ও টেকসই দারিদ্র্য বিমোচনে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখা গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখা দরকার। রাজনৈতিক অনিশ্চয়তা না থাকলে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ৬ শতাংশেরও অধিক হওয়া দরকার বলে মনে করেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রডরিগো বলেন, ‘সরকারের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়েছে, এটি এত দ্রুত নির্ধারণ করা সম্ভব নয়।’

এই ঋণ সহায়তার শর্ত হিসেবে বরাবরই বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম এবং গ্যাসের মূল্য বাড়াতে সরকারের ওপর চাপ দিয়ে আসছে সংস্থাটি। তবে সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক কমে গেছে। ফলে সরকারকে এখন এ খাতে আর ভর্তুকি দিতে হয় না, উল্টো মুনাফা হচ্ছে।

ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও নতুন ভ্যাট আইন চালু হলে রাজস্ব আদায় বাড়বে এমনটা দাবি করে আইএমএফ কর্মকর্তা বলেন, এতে ব্যবসায়ীদের হয়রানি ও অভিযোগও কমবে। একই সঙ্গে কর প্রশাসন আধুনিকীকরণ ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে রাজস্ব আদায়ে গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, সহনীয় মূল্যস্ফীতি ও দারিদ্র্য হ্রাসের জন্য প্রশংসা করে রডরিগো বলেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন। এটি বাড়াতে আরো নজর দিতে হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×