somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় পত্রিকার খবর- ছোট্ট বাংলাদেশ এখন ভয়ংকর

২১ শে জুন, ২০১৫ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ে বাংলাদেশ হেরে যায় ভারতের কাছে। সেই থেকে প্রতিশোধের জ্বালায় জ্বলছিল ক্রিকেটপ্রেমীরা। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৭৯ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে টাইগাররা শুধু প্রতিশোধ নেয়নি, বিশ্বকে আরেকবার জানিয়ে দিল বিশ্বকাপে নিরপেক্ষ আম্পায়ারিং হলে ঠিকই শেষ চারে জায়গা করে নিত বাংলাদেশ। যাক, এক ম্যাচ জিতেই ১৬ কোটি মানুষ শান্ত থাকতে চাচ্ছে না। চায় সিরিজ। আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতলে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারানোর কৃতিত্ব পাবে। এর আগে দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করেছিল টাইগাররা। একসময় কথায় কথায় বাংলাদেশের ক্রিকেটের সমালোচনা করলেও ভারতীয় মিডিয়াগুলো স্বীকার করছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন ভয়ঙ্কর দল। প্রথম ম্যাচ জেতার পর থেকেই টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া। শুধু তাই নয়, সাতক্ষীরার তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে অধিনায়ক ধোনির দেওয়া ধাক্কারও ব্যাপক সমালোচনা করেছে ভারতীয় মিডিয়া। ধোনিকে খলনায়ক বলে তিরস্কারও করেছে। বৃহস্পতিবার ভারতকে ৭৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পর গতকাল ‘টাইমস অব ইন্ডিয়া’ টাইগারদের ভূয়সী প্রশংসা করেছে। শিরোনাম দিয়েছে, ‘ছোট্ট বাংলাদেশই এখন ভয়ঙ্কর’। প্রথম ম্যাচে জয়ের পর মাশরাফিরা বুঝিয়ে দিয়েছেন, সিরিজ জেতা তাদের পক্ষেও সম্ভব। ধোনিদের সিরিজে ফিরে আসতে হলে রবিবার সবাইকে অসম্ভব ভালো খেলতে হবে। সম্ভব কি না তা-ই এখন দেখার বিষয়। আরেকটি ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’ শিরোনামে লিখেছে, ‘অসাধারণ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ’। কলকাতার জনপ্রিয় দৈনিক ‘আজকাল’ও টাইগারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছে। তারা লিখেছে, ‘এ যেন শুধু জয় নয়। পাদ্মাপারে উচ্ছ্বাসের সুনামি। বাংলাদেশ এখন ক্রিকেটে এতটা এগিয়ে গেছে, যে কোনো ভয়কে জয় করা সম্ভব।’ দৈনিক ‘এই সময়’ লিখেছে, ‘বাঙালি বাঘের থাবায় ক্ষতবিক্ষত ভারত’। মুস্তাফিজকে তারা সাতক্ষীরার ‘সাত রাজার ধন’ বলে প্রশংসা করেছে।
ধোনিকে ‘খলনায়ক’ বলে তিরস্কারও করেছে। ‘এনডিটিভি স্পোর্টস’ শিরোনাম করেছে, ‘ভারতকে রক্তাক্ত করল বাংলাদেশ’।বিশ্বকাপে হারের প্রতিশোধ হিসেবে উল্লেখ করে অনলাইন পোর্টাল ‘কলকাতা ২৪ডটকম’ শিরোনাম দিয়েছে, ‘বাতাসে লাশের গন্ধ! সত্যিই মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ’। ক্রিকেটে বাংলাদেশের জয় নতুন কিছু নয়। টেস্টে এক ইনিংসে সোহাগ গাজী সেঞ্চুরি ও হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়লেও ভারতীয় মিডিয়া সে খবর প্রকাশ করেনি। অথচ এবার ভারত এক ম্যাচ হারের পর বাংলাদেশ নিয়ে শুধু প্রশংসাই করছে। মাশরাফিরা সিরিজ জিতলে এ প্রশংসা কোথায় গিয়ে ঠেকবে তা-ই এখন দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×