"তাকে" আমি কলমিলতা ডাকতাম,
বনলতা ডাকিনি বলে
তোমরা কি আমার প্রেমটাকে রোম্যান্টিক ভাববেনা?
কি আর করা,
আর্বানাইজেশান এর জুয়ার কে পাশ কাটিয়ে
কিভাবে যেন আমি এখন অনেকটা গেয়ো।
আমার পিরিচে ঢেলে চা খাওয়া দেখে ভুরু কুচকে তাকায়
বিদ্যুৎগতী ওয়াই-ফাই ব্যাবহার করা ট্রাফিক জ্যাম।
দোকানের চালার ফুটো দিয়েও টপ টপ করে ঝরছে আধুনিকতা!!!
শুধু দোকানদারটাই আমার মত ছোটলোক!
"তাকে" নিয়ে আমি কবিতা লিখতাম ।
বস্তা বস্তা সস্তা কথা বলার জন্য
মুঠোফোনের বিশেষ অফার খুজিনি বলে,
তোমরা কি আমায় সেকেলে ভাববে???
অবশ্য শহরের কোন প্রেম ভেঙ্গে গেলে,
এখন আর কেউ দূরে কোথাও জ্যোৎস্না খুজতে যায়না।
শুধু বদলে যায় একটা মোবাইল নাম্বার।
(ভাবছো আমি অতোটা কিভাবে জানি???
ভাই... আমি ছাড়া আর সবাই তো শহুরে!)
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৪ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


