আলোর ফসিল প্রাণ ফিরে পাক আরেকবার
মরা আকাশের গায়ে কিলবিলে শকুন!
পুকুরের ঘাটে ভুলে যাওয়া লাল টিপ
ভালবেসে দিক একটু উষ্ণ আগুন।।
ঘুঙুর থাকে মাটির কাছাকাছি
তাই বুঝি এত মধুর করে সে ডাকে
ভাবনা জুড়ে তোমার লুকোচুরি
ঘুঙুরের ডাক ছন্দে জড়ায় তাকে।।
আলোর স্রাবনে মন ঘুরি হোক আরেকবার
শকুনের ঝাক ওড়া ওড়ি করে করুক
লাল টিপে জমে যাবে গ্রীষ্মের নীল
ভালবাসা তাতে সাদা রোদ হয়ে উড়ুক।।
দুই তীর আজ হয়ে যাক পাশাপাশি
স্রোত সাড়া দিক মেঘের আহবানে
ঘাসের শিশিরে সূর্যের ভাড়া বাড়ি
রংধনু হোক সব দিকে সব খানে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


