somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ_শাহীন
৯০'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

খেলায় বানিজ্য থাকবে বিনোদনের অংশ হিসেবে, খেলার অংশ হিসেবে নয়

২১ শে মার্চ, ২০১৫ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি স্বাধীন দেশে তার সামাজিক - সাংস্কৃতিক বিকাশ তার অর্থনৈতিক বিকাশের চরিত্রের উপর নির্ভরশীল । সেই চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক চরিত্র না থাকলে তার অর্থনৈতিক ও সামাজিক বিকাশ ক্ষতিগ্রস্থ হয় । প্রতিবেশী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠে তার নিজস্ব পুজির বিকাশের স্বার্থের অবস্থান থেকে । যদি প্রতিবেশী দুই দেশের মধ্যে পুজির প্রতিদ্বন্দ্বিতা থাকে তবে তা
রাজনীতিতে ও তার সংস্কৃতিতে প্রতিফলিত হয় । এই দৃষ্টিভঙ্গি থেকে ভারত ও বাংলাদেশের মধ্যকার একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব রয়েছে । এই দ্বন্দ্ব তত বেশি বাড়বে যত বেশি একে অপরের পুজি বিকাশে বাধাগ্রস্থ করবে । বাংলাদেশ ভারতীয় পুজি বিকাশে বাধাগ্রস্থ করার ক্ষমতা রাখে না কিন্তু নিজ পুজি বিকাশে ভারতের বাজার ব্যবহার করতে চায় , অপরদিকে ভারত বাংলাদেশের পুজির বিকাশে বাধাগ্রস্থ করতে চায় তার রাজনৈতিক স্বার্থে । সেই স্বার্থ তার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্য । বাংলাদেশের লাগোয়া সেভেন সিস্টার খ্যাত রাজ্যসমুহ থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেলে ভারত সেভেন সিস্টার রাজ্যসমুহকে আঞ্চলিক অখণ্ডতার স্বার্থে বেশি ভুরতকি দিতে হবে যা অন্য রাজ্যসমুহ রাজি হবে না । বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক আমদানি নির্ভর । এই আমদানির টাকা আবার বাংলাদেশ জোগাড় করে তার রপ্তানি খ্যাত থেকে । অর্থাৎ বাংলাদেশ ইউরোপ আমেরিকা তে জামাকাপড় বিক্রয় করে যে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে তার একটি অংশ দিয়ে ভারত থেকে আমদানি করে । এইখানেই দুটি রাষ্ট্রের অর্থনৈতিক চরিত্রের মধ্যে পার্থক্য আছে । সেই পার্থক্যের কারনেই দুই দেশের মধ্যে রাজনৈতিক - সাংস্কৃতিক দ্বন্দ্ব বিরাজমান ।
উপরন্তু দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব বেশি পার্থক্য না থাকলেও জনসংখ্যার অনুপাতের কারনে প্রবৃদ্ধি'র ফল বাংলাদেশ বেশি ভোগ করে । ফলে এখানে সামাজিক উন্নয়ন ভারত থেকে বেশি বলে একটি সাংস্কৃতিক পার্থক্য বিদ্যমান । ১৯৯০ সালেও বাংলাদেশের কৃষি অর্থনীতি ছিল জিডিপির ৩২% ও শিল্প ছিল ১২% , কিন্তু বর্তমানে কৃষি জিডিপির ১২% ও শিল্প ৩০% । কিন্তু ভারতে ২০১২ সাল
পর্যন্ত কৃষি সেক্টর জিডিপি'র ৫০% এবং শিল্প ১১% । যদিও ভারত কৃষিকে রপ্তানি পন্যে পরিনত করতে পেরেছে কিন্তু প্রান্তিক কৃষক সেই রপ্তানির কোন ফল পাচ্ছে না । যে কারনে ভারতে এখনও ৬০ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে । সেখানে বাংলাদেশে এখন দরিদ্রসীমার নিচে আছে মাত্র কার্যত ১৫-২০% , তাও পুষ্টি জোগানের বিবেচনায় , অর্থনৈতিক বিবেচনায় নয় । বর্তমানে শহর থেকে গ্রামে দিন মজুরের ঘাটতি বেশি ।
ফোরবস ম্যাগাজিনে হিসেব মতে বিশ্বের ১৮০০ জন বিলিনিয়রের মধ্যে ভারতেরই আছে ৯০ জন । বাংলাদেশ এর ধারে কাছেও নেই । এটা কোন গর্বের বিষয় নয় বরং আমাদের জন্য আনন্দের যে সম্পদের কেন্দ্রিভবন আমাদের থেকে ভারতের বেশি । এতে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে গেলেও সাধারন মানুষ এতে উপকৃত হবে না । এই ধরনের অর্থনৈতিক সুচকের কারনে ভারতের
সাথে বাংলাদেশের সুস্পষ্ট সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য আছে । বাংলাদেশ চায় ভারত বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্যের সম্পর্ক তৈরি করুক । যারা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আতঙ্কিত তাদের উচিত এই মুক্ত বাণিজ্যের সম্পর্ক নিয়ে কথা বলা । ভারতের ১৩০ কোটি মানুষের বাজার আমাদের দরকার বিনিময়ে আমাদের ১৬ কোটির বাজারতো তাদের হাতে আছেই ।
যারা আঞ্চলিক সহযোগিতার কথা বলেন , ভারত এর সমালোচনা করলে ভায় পান , আপনাদের ভারতীয় স্বার্থে বাংলাদেশকে দেখলে হবে না , বাংলাদেশ এখন সেই জায়গায় নেই । কালো টাকার বিশ্বের ২ স্থান অধিকারী ভারত সব জায়গায় অবৈধ বাণিজ্যের মাধ্যমে কালো টাকা বিনিয়োগের উপায় খোজে । খেলা ধুলাও এর হাত থেকে নিস্তার পায় না । খেলা ধুলা একটি নির্মল বিনোদন । সেখানে বানিজ্য থাকবে বিনোদনের অংশ হিসেবে , খেলা ধুলার অংশ হিসেবে নয় ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ রাত ২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×