তুমি অনেক বেশী রিয়েলাষ্টিক মুডে চলে যাও যখনই তুমার ঘরে আমি পান খেতে চাই
এই একটা জায়গায় তোমার ঘরে আমার সুখ হয়নি , আর হবেও না মনে হয় !
সেই প্রথম বেলায় যখন তোমার ঘরে পান খেতে চেয়েছিলাম তখনও এমনি করে বলেছিলা মনে আছে ?
দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে
আমিও না হয় স্বার্থপর হয়েই দুঃখ নিয়া কাটালাম চলার পথের বাকী দিনগুলো
তারপরও তুমি ভালো থেকো , মনে রেখো তোমার ডুবন্ত তরীটাও যদি কোনদিন কোন সাইক্লোন বা কালবৈশাখীতে ভেংগে পরার উপক্রম হয় তবে জেনে রেখো একটা বন্দর তোমার খালী পড়ে আছে যেথায় তুমি অনায়াসেই নোঙ্গর করতে পারো !!
যে বন্দর টা শান্ত সৌম্য ও শুভ্রতায় পরিপূর্ন
একেবারে তোমার উপযুক্ত যেথায় তুমি ভাসতে পারবা আবার নাইতে ও পারবা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




