,বন্ধু
যখন পৃথিবীর সব সুন্দর স্বপ্ন গুলো আমার জীবনটাকে তছনছ করে বেদনায় রাঙ্গিয়ে দিয়ে গেল তখন বেদনার বালুভিমিতে আমি বদনার নীল রং এ আমার জীবনটাকে সাজাতে চেষ্টা করছিলাম বালিকাবধুঁর সবুজ আচঁলেড় নীচে মুখ লুকাতে ! ঠিক তখনি কেন তুই সেই সবনাশা ঝড়ের খবর দিলি ??
আমি তো ভালই ছিলাম অতীতের সমস্ত কিছু ভুলে ! আমার পৃথিবী এখন আর সুয্যদয়ের মুখ দেখেনা , যদিও বা কখনও সুয্যদয় হয় তা ও মেঘে ঢাকা কষ্টের আচঁলে , তাই স্বপ্ন দেখিনা ! দেখ তুই যখন পৃথিবীর আধুনিক রংগে রংগীন , তখন আমি সেই বিলুপ্ত কৃতদাস প্রথার নতুন করে মোড়ক উম্মোচন করি , আমি যে এখন কৃতদাস রে !
কৃতদাসের জীবনে যে অতীত থাকতে নেই তা কি জানিস না ?
নাকি আমাকে জ্বালা দিলে আনন্দ আসে তোর সুখের জীবনে ? যদি আমার দহনে তোর জীবনে সা্মান্যতম সুখ ও আসে তবে আমি প্রতিবাদ করবো না কারন আমি যে বন্ধু ভাবি তোরে জানিনা তুই ও কি তেমন ভাবিস কিনা ! হতভাগ্যদের জীবনে যে বন্ধু থাকেনা ! পৃথিবীর মানুষ যখন আমার কাছে সুখ পাবেনা বলে ছেড়ে চলে যায় তখন মালিকে দুজাহান ও কত সুন্দর করে আমার জীবনের ছকটাকে সাজালেন দেখলিনা ? আজ আর কারো সুখে জ্বেলাস ফিল করিনা , কারো দুঃখে আর দুঃখ পাইনা , আমি যে সুখ দুঃখের উধে উঠে গেছি ! তবে ১২ বছর পর কেন আমার জীবনে বেদনা বাড়াতে এলো জিজ্ঞাসা করলি না ? আমি তো ভুলতেই বসেছিলাম আমার অতীত নামের কলংককে , কেউ হয়তো তার কলংক কে লালন করে না , তবে সে কেন করবে ? বলে দিস আবেগের বসে ডুবে থাকা আমি এখন আর সিগারেট ও খায়না , সে এখন আফিম এর নেশায় ডুবে থাকে , আর সে আফিম ওয়ালি আর কেউ নই সে তার বালিকাবুধু যার প্রেমে সে স্রষ্টার উপলব্ধি খুজে পেয়েছে , আর তার প্রেমে পেয়েছিলাম কামনার মরদুধ শয়তান কে , কে ফিরে যেতে চায় সুখহীন নেশায় বল?
হয়তো বেশি বকতে শুরু করেছি ক্ষমা করিস , ভালোবেসেছিলাম বন্ধু বলে আর একটা কথা , বন্ধুত্বের সংজ্ঞা জানিস ?
যদি তোকে বন্ধু এবং গোলাপ এর মাঝে একটা কে বেছে নিতে বলে তবে কোনটা নিবি ? আর কেন নিবি ? জানাবি কি ?
আজ আর নয় রে ! তোর বংশপ্রদীব আমার চাচ্চু নামের ভবিষত কে আদর দিস । ভাবী কে সালাম বলবি , বলিস যদি কোন দৈব কারন না ঘটে তবে তাকে দেখতে আসবো তখন না হয় আমার কথা শুনবে ! ফোনে কি আর মানুষের মুল্যায়ন করতে পারবো ?
দোয়া করি তোর জীবন ফুলে ফলে ভরে উঠুক ! আমি না হয় মাকালের বাগানে বন্দি হয়ে থাকি
তুই ভাল আছিস তো ?
আষাঢ়১৪১৬ বঙ্গাব্দ
লু হাওয়ার দেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




