আর দশ-পাঁচটা মানুষের মতো হতে পারতো আমার জীবন। অন্য সবার মতো কেন আমি না। কেন অন্য সবার মতো এতো স্বার্থপর হতে পারিনা। কেনই বা সবার আগে নিজের স্বার্থের কথা ভাবতে পারি না আমি।
আমি বুঝি না আমার ব্যাপার নিয়ে মানুষের কেন এতো মাথাব্যাথা। আমি তো ভুলেও কোনোদিন কারও কোনো ব্যাপারে মাথা ঘামাইনি। তবে মানুষ কেন আমার সাথে এমন করে। এটা কি মানুষের স্বভাবগত প্রবৃ্ত্তি নাকি মানুষ এটা করে মানুষ মজা পায়.....???
সবকিছুতেই কেন বারবার এমন হচ্ছে? প্রতিটা দিনই সম্মুখীন হতে হচ্ছে এক মহা পরীক্ষার। জীবনটা যেন হয়ে উঠেছে একটা পরীক্ষার খাতা আর পৃথিবীটাকে মনে হচ্ছে একটা অচেনা, অজানা পরীক্ষাগার। পরীক্ষাগারে থাকতে থাকতে শ্বাস-প্রশ্বাস ক্রমশই থমকে দাঁড়াচ্ছে। বারবারই চেষ্টা করে যাচ্ছি । চেষ্টার কেনো ত্রুটি হচ্ছে কি না তার উত্তর আমার জানা নেই। আর এও জানি না যে কবে এই না জানার উত্তরের খোঁজ পাবো...???
অসুস্থ পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে চারপাশ, চারপাশের প্রকৃতি আর মানুষ। প্রতিটা মানুষকেই কেন যেন মনে হচ্ছে কৃত্রিম বায়ুযন্ত্রে ফুলানো একেকটা অর্থহীন আস্ত নির্বিকার ফানুস.........!!!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


