somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালমানের সাফল্যে গর্বিত আমরা; তোমাকে অভিবাদন সালমান

০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান 'গুগল'-এর ২০লাখ ডলার মূল্যমানের পুরস্কার পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের 'খান একাডেমি‍‌'। এক লাখ চুয়ান্ন হাজার প্রকল্পের মধ্য থেকে শিক্খাষা বিভাগে সেরা নির্বাচিত হয়েছে খান একাডেমির বিনা মূল্যে শিক্ষামূলক অনলাইন ভিডিও টিউটোরিয়াল। এই অনলাইন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষার্থী বিনা মূল্যে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও চিত্র দেখে জানতে পারবে, শিখতে পারবে। ২০০৪ সালের দিকে সালমান বিয়ের পর মামাতো বোন নাদিয়াকে অনলাইনে অঙ্ক শেখাতে গিয়ে গণিতের সমস্যাগুলোর সমাধান নিয়ে ভিডিও তৈরি করে এগুলো দিয়ে দিতেন ইউটিউবে। আর এরই মধ্য দিয়ে সালমান তৈরি করে ফেলেন শিক্ষামূলক বিষয় সবার মাঝে ছড়িয়ে দেয়ার এক অভিনব পদ্ধতি। আর তাই সালমানের এ সৃষ্টিশীল কাজে মুগ্ধ হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস। খুব আগ্রহ নিয়ে তিনি ও তাঁর এগারো বছরের সন্তান রবি নিয়ম করে নিয়মিত ইউটিউবে বসে যান গণিত শিখতে।

গত এক মাসে খান একাডেমির পোর্টালে পাঁচ লাখ ব্যবহারকারী নিবন্ধন করেছে এবং এখানে প্রায় দুই কোটি ৪০ লাখ বার ভিডিও দেখা হয়েছে। এই ভিডিওগুলো বিভিন্ন ভাষাভাষি গোষ্ঠীর মানুষদের কাছে সহজভাবে ও বোধগম্য করে পৌছে দেয়ার জন্য এগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করার কাজ চলছে। আর অনুবাদের ক্ষেত্রে বাংলা ভাষা অগ্রাধিকার পাবে। প্রথম ধাপে অন্তত এক হাজার ভিডিও বাংলায় অনুবাদ করা হবে। এতে প্রায দুই বছর সময় লাগতে পারে। এই ভিডিওগুলো বাংরাদেশ ও পশ্চিবঙ্গের ৩০ কোটিরও বেশি বাঙালি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে কাজে লাগাতে পারবে।এগুলো মধ্যম পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের বাড়তি শিক্ষা উপকরণ হিসেবে যেমন কাজে আসবে তেমনি স্কুলে না যাওয়া শিশুদের প্রথম পাঠ হিসেবেও ব্যাপকভাবে কাজে আসবে।

সালমান খানের দাদাবাড়ি বাংলাদেশের বরিশালে। বাবা ডা. ফখরুল আমিন খান পেশায় ছিলেন ডাক্তার এবং দাদা আব্দুল ওয়াহাব ছিলেন ১৯৫৫ সালে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। তারপর সালমানের বাবা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই ১৯৭৭ সালে লুইজিয়ানার নিউ অর্লিয়ন্স শহরে সালমান জন্মগ্রহণ করেন, সেখানেই তার বেড়ে ওঠা। মেধাবী সালমান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব আইটি (এম আইটি) থেকে গণিত,তড়িৎকৌশল ও কম্পিউটার- এ তিন বিষয়ের ওপর স্নাতক করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎকৌশলের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেন সালমান।

একনজরে গুগল
প্রতিটি মানুষেরই রয়েছে কোনো না কোনো স্বপ্ন, আশা। আর তাই মানুষের মন হাজারো স্বপ্ন নিয়ে আশায় বুক বাঁধে। অতঃপর আশার ভেলায় ভাসতে থাকে এ মন। আর ভাসতে ভাসতেই খোঁজ পায় সাফল্যের তীর। এভাবেই বিখ্যাত আর গুণী মানুষের কল্যাণে, তাঁদের সাফল্যে এগিয়ে যায় বিশ্ব, এগিয়ে যায় পৃথিবী। সৃষ্টিশীল ও গুণী মানুষদের অমর কীর্তি আর চিন্তাভাবনাগু্লো খুঁজে বের করে বিশ্বের মানুষের সামনে তুলে আনার প্রয়াসেই এগিয়ে যাচ্ছে গুগল। আর এজন্যই প্রতিষ্ঠানটি ঘোষণা করে 'প্রজেক্ট টেন টু দ্য হানড্রেড' নামে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার। ২০০৮ সালে গুগল- এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া হয় এ ঘোষণা। এতে ১৭০টির বেশি দেশ থেকে জমা পড়ে এক লাখ চুয়ান্ন হাজার আবেদন। দুই বছরের যাচাই-বাছাই শেষে প্রথমে ১৬টি পরিকল্পনা নির্বাচন ও তার তালিকা প্রস্তুত করে এ প্রতিষ্ঠানটি। পরে চূড়ান্তভাবে বেছে নেয়া হয় পাঁচটিকে। নির্বাচিত প্রকল্পগুলোকে আরও বিস্তৃত ও সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য দেয়া হচ্ছে বিভিন্ন অঙ্কের অর্থসহায়তা। আর এরই অংশ হিসেবে শিক্ষা বিভাগে সেরা প্রকল্প নির্বাচিত হয়েছে সালমানের খান একাডেমির বিনামূল্যে শিক্ষামূলক অনলাইন ভিডিও টিউটোরিয়াল। এজন্যই খান একাডেমিকে আর সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য ২০ লাখ ডলার পুরস্কার দিয়েছে গুগল।


তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ৬ অক্টোবর ২০১০ ইং
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১২:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×